হোম > জাতীয়

ঈদ উপলক্ষে বিমান অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে

স্টাফ রিপোর্টার

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঈদ উপলক্ষে অভ্যন্তরীণ তিনটি রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করবে। অন্যদিকে, বেসরকারি বিমান সংস্থাগুলো স্বাভাবিক ফ্লাইট অব্যাহত রেখেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা রওশন কবীর আমার দেশকে জানান, ঢাকা-রাজশাহী-ঢাকা এবং ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে অতিরিক্ত ফ্লাইট চালু করা হয়েছে। রাজশাহী রুটে ২, ৫ ও ৭ জুন অতিরিক্ত ফ্লাইট রয়েছে। এর মধ্যে ২ তারিখের ফ্লাইট ইতোমধ্যে পরিচালিত হয়েছে, বাকি দুটি নির্ধারিত সময় অনুযায়ী চলবে। সৈয়দপুর রুটে ২, ৪ ও ৬ জুন অতিরিক্ত ফ্লাইট রয়েছে। এ ছাড়া ঈদের পর ৯ জুন কক্সবাজার রুটে একটি বিশেষ ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, এখনও টিকিট পাওয়া যাচ্ছে এবং টিকিটের মূল্য বাড়ানো হয়নি। ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, হটলাইন, বিকাশ বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিট কাটলে যাত্রীরা ১০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় পাচ্ছেন।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আমরা আগের মতোই স্বাভাবিক ফ্লাইট পরিচালনা করছি। এবারের ঈদে যাত্রী কিছুটা কম। কারণ, স্কুল-কলেজ আগেভাগে বন্ধ হয়ে গেছে এবং সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থাও উন্নত হয়েছে, ফলে অনেকেই বিকল্প পথে যাত্রা করছেন।’ তিনি জানান, টিকিটের দাম ও প্রাপ্যতাও পূর্বের মতোই রয়েছে।

নভোএয়ারের সেলস ও মার্কেটিং বিভাগের প্রধান মেসবাউল হকও জানান, তাদের ফ্লাইটের সংখ্যা অপরিবর্তিত রয়েছে এবং সব ফ্লাইট পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চলবে।

বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২৪.১৭ বিলিয়ন ডলার

দুর্যোগে বারবার ঘরছাড়া বাংলাদেশের চরবাসীরা, আগাম সহায়তা কি মিলবে এবার

ফ্যাসিবাদ ফেরানোর অপচেষ্টা প্রতিহত করবে জনগণ

ডিসি-এসপির পর এবার গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

৩৮৫ কোটি টাকার সন্দেহজনক লেনদেন: নানক পরিবারের বিরুদ্ধে ৩ মামলা করবে দুদক

এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিশেষায়িত চিকিৎসায় গুরুত্ব দিচ্ছে সরকার: ডা. জুবাইদা রহমান

ডিসেম্বর ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই: এসআরবি

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে দুই ইন্টারনেট কর্মী আহত