হোম > জাতীয়

নিজেরাই সর্বনাশ ডেকে এনেছিলাম: টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে স্পিকার

সংসদ রিপোর্টার

ভারতের টিপাইমুখ বাঁধ প্রসঙ্গে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমরা নিজেরাই সর্বনাশ ডেকে এনেছিলাম।

বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্ব চলাকালে সিলেট-৩ আসনের বিএনপি দলীয় সদস্য আব্দুল মালিকের এক সম্পূরক প্রশ্নের পর স্পিকার এ মন্তব্য করেন।

এর আগে আব্দুল মালিকের প্রশ্নের জবাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলবেন।

স্পিকার বলেন, পানিসম্পদ মন্ত্রী হিসেবে আমার কিঞ্চিৎ অভিজ্ঞতা আছে। এই যে টিপাইমুখ বাধ এটি বাংলাদেশেরই পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের অনুরোধে চালু করেছিল ভারত। আমরাই ডেকে ডেকে নিজেদের সর্বনাশ ডেকে এনেছিলাম।

এদিন পরিবেশ মন্ত্রণালয়-সংক্রান্ত প্রশ্নোত্তর পর্বে সিলেটের বন্যা ও খরার দুর্ভোগের কথা তুলে ধরেন আব্দুল মালিক। তিনি বলেন, কালবৈশাখী ও বর্ষা মৌসুমে পাহাড়ি পানি ও বরাক নদীর উজানের প্রবাহে সিলেটের রাস্তাঘাটসহ বিস্তীর্ণ এলাকা পানির নিচে চলে যায়। আবার খরার মৌসুমে পানির অভাবে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়।

সিলেটবাসীর পক্ষ থেকে তিনি জানতে চান, টিপাইমুখ বাঁধের বিষয়ে সরকারের কী পরিকল্পনা আছে এবং পাহাড়ি পানির চাপ ঠেকাতে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

জবাবে পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, টিপাই মুখ যে ব্যাপারটা মাননীয় সংসদ সদস্য বলছেন সেটা আমি আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর সাথে বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলব যাতে করে ভবিষ্যতে এই সমস্যাটা সমাধান করা যায়।

তিনি আরো বলেন, ‘ওই বাধ ভাঙ্গনের ফলে যেভাবে উনি বলছেন যে একবার পানিতে তলিয়ে যায় আরেকবার পানি পাওয়া যায় না ... আমরা নেব যাতে করে ভবিষ্যতে এই সমস্যাটা কমে যায়।’

মন্ত্রীর উত্তরের পরই স্পিকার নিজের অভিজ্ঞতার কথা টেনে টিপাইমুখ ইস্যুতে ওই মন্তব্য করেন।

‘মক্কা চুক্তি মুসলিম পরিবারের অভ্যন্তরীণ বিষয়, এতে অন্যদের উদ্বেগের অবকাশ নেই’

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণ

বাংলাদেশ ব্যাংকের পরিচালক স্বপনকে ডেপুটি গভর্নর পদে নিয়োগের সুপারিশ বিএনপির হুইপের

রাষ্ট্রপতির সঙ্গে সিইসি ও তিন নির্বাচন কমিশনারের সাক্ষাৎ

ঢাকার বস্তিবাসীর জন্য বহুতল ভবন নির্মাণে আগ্রহী চীন

সার আছে, তবু কৃষকের ভোগান্তি কেন

মক্কা চুক্তিতে যোগ দেওয়া বাংলাদেশের নিজস্ব বিষয়, কারো শ্বাসকষ্টে ভোগার প্রয়োজন নেই

নেপালে ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক