হোম > জাতীয়

নির্বাচনে অনিয়ম রুখতে ডিএমপির হটলাইন চালু

স্টাফ রিপোর্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও প্রভাবমুক্ত রাখতে কঠোর অবস্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীজুড়ে নির্বাচনি আচরণবিধি নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে বিশেষ ‘হটলাইন’ নম্বর চালু করেছে সংস্থাটি।

এখন থেকে নির্বাচনি অনিয়ম বা আইনশৃঙ্খলা-সংক্রান্ত যেকোনো অভিযোগ সরাসরি এই নম্বরগুলোতে কল করে পুলিশকে জানাতে পারবেন সাধারণ নগরবাসী।

সোমবার ​ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে জানানো হয়েছে , নির্বাচনি মাঠে শান্তি বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই ত্বরিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হয়েছে।

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, প্রভাব বিস্তার কিংবা ভোটদান প্রক্রিয়ায় বিঘ্ন ঘটানোর মতো কোনো তথ্য থাকলে তাৎক্ষণিকভাবে ০১৩২০০৩৭৩৫৮, ০১৩২০০৩৭৩৫৯ এবং ০১৩২০০৩৭৩৬০—এই তিনটি নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। ২৪ ঘণ্টা সচল থাকা এই হটলাইনগুলোতে আসা অভিযোগের ভিত্তিতে দ্রুততম সময়ে মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।

​ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মুহাম্মদ তালেবুর রহমান এই বিশেষ উদ্যোগের বিষয়ে জানান, একটি নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পুলিশ সর্বোচ্চ সজাগ রয়েছে। পুলিশের হস্তক্ষেপ প্রয়োজন এমন যেকোনো বিষয়ে নগরবাসীর সহযোগিতা চেয়েছে ডিএমপি।

এই হটলাইন নম্বরগুলো চালু হওয়ার ফলে একদিকে যেমন জনগণের জন্য অভিযোগ দেওয়া সহজ হবে, অন্যদিকে অপরাধীদের শনাক্ত করাও পুলিশের জন্য দ্রুততর হবে। রাজধানীজুড়ে নিরাপত্তাবলয় জোরদারের পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

হলি আর্টিসান ট্র্যাজেডির এক দশক আজ

সীমান্তে বিজিবি-জনতার অভূতপূর্ব প্রতিরোধ

নতুন অর্থবছরের বাজেট পাস, আজ থেকে কার্যকর

ইতিহাস বদলে দেওয়া জুলাই বিপ্লবের সূচনার দিন আজ

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল

জুলাইয়ে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম অপরিবর্তিত থাকছে

মাদকদ্রব্য সহজলভ্য হওয়ায় মাদকসেবীর সংখ্যা বাড়ছে

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক মুফতি মুহিব্বুল্লাহিল বাকীর যোগদান

জনগণের ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করার নির্দেশ

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাসুকুর গ্রেপ্তার