হোম > জাতীয়

জাতির আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে ঐকমত্য কমিশন: আলী রীয়াজ

স্টাফ রিপোর্টার

অধ্যাপক আলী রীয়াজ। ফাইল ছবি

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, জাতির আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে জাতীয় ঐকমত্য কমিশন। সেই সাথে সব দলের ঐক্যমতে একটি জাতীয় সনদ তৈরি করতে চাই। শনিবার সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। সেই সময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে মতামতও দেয় দলটি।

আজকের বৈঠকে দলটি নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তার জন্য সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা। সংস্কারের জন্য যা সংযোজন, বিয়োজন করা দরকার তা করতে হবে বলেও মনে করে জামায়াতে ইসলামী।

ঈদ উপলক্ষে ৫ কয়েদির সাজা মওকুফ করল সরকার

ঈদযাত্রায় ভোগান্তি কমাতে আজ থেকে জ্বালানি রেশনিং পদ্ধতি বন্ধ

ঈদ উপলক্ষে পাঁচ কয়েদির সাজা মওকুফ

ট্রাইব্যুনালের স্বচ্ছতায় কোনো ছাড় নয়: চিফ প্রসিকিউটর

সংসদ অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনা যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন পহেলা বৈশাখ

টাকা-গয়না থানায় রাখার পরামর্শ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের

হেডফোন নিয়ে লুটপাটের অভিযোগ শাহজাহান চৌধুরীর