হোম > জাতীয়

ছুটি শেষে স্কুল-কলেজে চলতে পারে অতিরিক্ত ক্লাস

আমার দেশ অনলাইন

স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে বছরের অতিরিক্ত ছুটি পুষিয়ে নিতে ছুটি শেষে অতিরিক্ত ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে।

রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি কাটিয়ে আগামী রবিবার থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। রমজানে ছুটির সিদ্ধান্ত নেওয়ার সময় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। ছুটি পুষিয়ে নেওয়ার বিকল্প ঠিক করা হয়েছে।

স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটির ফলে শিক্ষার্থীদের শিখন ঘাটতি তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অতিরিক্ত ক্লাস নেওয়া হবে কি না তা নিয়ে চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয়। মাউশি সূত্র জানা গেছে, শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী ১৫ রমজান পর্যন্ত স্কুলের ক্লাস হওয়ার কথা ছিল। তবে ছুটি নিয়ে শিক্ষকদের অসন্তোষের কারণে পুরো রমজানই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। এর ফলে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটে।

এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন। তবে এ বিষয়ে খুব দ্রুতই শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নিয়ে ঘোষণা দিতে পারেন।

ইরানে এখনও ‘নিরাপদে আছে’ বাংলাদেশিরা: শামা ওবায়েদ

ঈদের আনন্দ কেড়ে নিয়েছে মিথ্যা মামলা

বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের পিএস নিয়োগ

কমলাপুর স্টেশনে আনসারের হাতে ছিনতাইকারী আটক

রেল ও যাত্রী নিরাপত্তায় অসামান্য অবদানের স্বীকৃতিতে পুরস্কৃত করল রেলওয়ে

২৫ মার্চ রাতে প্রতীকী ব্ল্যাক আউট হবে না

স্বাধীনতা দিবস: কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত

এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শুভেচ্ছা সফরে রাশিয়ার নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে

জুলাই বিপ্লবকে অবজ্ঞা করলে বিপর্যয় আসতে বাধ্য