হোম > জাতীয়

প্রধান উপদেষ্টাকে ফোন করে যা বললেন জাতিসংঘ মহাসচিব

আতিকুর রহমান নগরী

সুদানে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। রোববার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করে এ শোক প্রকাশ করেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুই নেতা আসন্ন সাধারণ নির্বাচন নিয়েও আলোচনা করেন। অধ্যাপক ইউনূস গুতেরেসকে আশ্বস্ত করেন যে অন্তর্বর্তী সরকার ১২ ফেব্রুয়ারি একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর নির্বাচন আয়োজন করবে। গুতেরেস আশা প্রকাশ করেন যে বাংলাদেশ সফলভাবে নির্বাচন সম্পন্ন করবে।

ড. ইউনূসকে গুতেরেস বলেন, “আমি গভীর শোক জানাতে ফোন করেছি। আমি মর্মাহত।” তিনি বাংলাদেশ সরকারের প্রতি সংহতি প্রকাশ করেন এবং নিহতদের পরিবারে তাঁর সমবেদনা পৌঁছে দিতে প্রফেসর ইউনূসকে অনুরোধ করেন।

প্রফেসর ইউনূস বলেন, তিনি শান্তিরক্ষীদের এই ক্ষতি নিয়ে গভীরভাবে দুঃখিত এবং জাতিসংঘের প্রতি আহত সৈন্যদের উন্নত চিকিৎসা কেন্দ্রে স্থানান্তর ও মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার আহ্বান জানান।

গুতেরেস জানান, আহত শান্তিরক্ষীদের সুদানের একটি স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত সুবিধাসম্পন্ন হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা চলছে।

ফোনালাপে প্রফেসর ইউনূস জাতিসংঘ মহাসচিবের গত রমজানে বাংলাদেশের সফরও স্মরণ করেন।

এসআর

আন্দোলন-সংগ্রামে নজরুলের গান ও কবিতাই মূল অনুপ্রেরণা: ডিএসসিসি প্রশাসক

২০২৭ সালে অভিন্ন প্রশ্নে এসএসসি ও দাখিল পরীক্ষা, নতুন বিষয় কোড প্রকাশ

লঘুচাপেও কাটছে না ভ্যাপসা গরম, ভাদ্র-আশ্বিনজুড়েও অস্বস্তি থাকতে পারে

পিএইচডি ও পোস্টডক্টরাল ফেলোশিপ বাড়ানোর উদ্যোগ নিয়েছে ইউজিসি

কারিগরি শিক্ষার আধুনিকায়ন ও শিক্ষক সংকট সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া হবে

‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

পে-স্কেল: এমপিওভুক্ত শিক্ষকদের নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি

অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তা বদলি

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগে জাতীয় স্বার্থ ও ঝুঁকি বিবেচনার পরামর্শ বিশেষজ্ঞদের

বেসরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নিয়েও মন্ত্রিসভার বৈঠকে আলোচনা