হোম > জাতীয়

জুলাই স্মৃতি স্মরণসহ ৪ কারণে দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ

বিশেষ প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণসহ ৪টি কারণে এবার প্রথা ভেঙ্গে নতুন মন্ত্রিসভার শপথের জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজাকে বেছে নেওয়া হয়েছে। শপথ অনুষ্ঠানের এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে। এমনটি জানিয়েছেন- অন্তর্বর্তী সরকার আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি।

রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান এবং জুলাই ঘোষণা ও জুলাই সনদ সাক্ষরের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর সাথে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজা বিভিন্ন কারণে স্মরণীয়। এছাড়া সাবেক তিন বারের প্রধানমন্ত্রী মরহুম নেত্রী বেগম খালেদা জিয়া ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা শহীদ ওসমান হাদির জানাজাসহ নানা কারণে স্মৃতিবিজড়িত এই স্থানটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। এসব বিষয় বিবেচনা করেই সেখানে হয়তো শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।

মঙ্গলবার বিকেলে ঐতিহাসিক এ দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীসহ নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব নতুন সরকার দায়িত্ব নিতে যাচ্ছে ওইদিন। বিএনপির প্রত্যাশা অনুযায়ী সরকার শপথ অনুষ্ঠানের জন্য সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথের আয়োজন করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা।

আসিফ নজরুল বলেন, মঙ্গলবার সকালে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হবে। ওইদিন বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ হবে। বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই শপথ পরিচালনা করবেন বলেও জানান তিনি।

আইন উপদেষ্টা জানান, ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (সাউথ প্লাজা) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। বিএনপি এই অভিপ্রায় ব্যক্ত করেছে।

শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, কনভেনশন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ আমন্ত্রণের বিষয়টি দেখছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে।

শপথ অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখতে চায় বিএনপি

মঙ্গলবারের নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানটিকে ইতিহাসের পাতায় অবিস্মরণীয় করে রাখতে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপি। এ শপথ অনুষ্ঠানের পর প্রথম বারের মতো প্রধানমন্ত্রীর আসনে বসবেন তারেক রহমান। এরআগে ওইদিন বেলা ১১টার দিকে জাতীয় সংসদ বভবনের শপথ কক্ষে নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান হবে। এমপিদের শপথের পর সরকারি দল তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবেন। আশা করা হচ্ছে, তারেক রহমানই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানের আয়োজন করায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। এ বিষয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল আমার দেশকে বলেন, এটি একটি ঐতিহাসিক উদ্যোগ। আমরা সরকারকে এ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই। আমরাও এটিই চেয়েছিলাম। কারণ অনেক কারণেই আমাদের কাছে এ স্থানটি অত্যন্ত স্মরণীয়। আমরাও চাই শপথ অনুষ্ঠানটিকে স্মৃতিময় করে রাখতে।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, জুলাই গণঅভ্যূত্থানের সঙ্গে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার একটি সম্পর্ক রয়েছে। জুলাই সনদ গ্রহণ ও স্বাক্ষর হয়েছিলো এ স্থানে। এখানে দেশনেত্রী ও তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছিলো। এতে সারা দেশকে থেকে লাখ লাখ মানুষ অংশ নিয়েছিলেন। এখানে জুলাই আন্দোলনের অন্যতম নেতা শহীদ ওসমান হাদীয় জানাজা হয়েছে। এ স্থানটি নিয়ে দেশবাসীর একটি বিশেষ আগ্রহ রয়েছে। দেশবাসীর আগ্রহের প্রতি মর্যাদা দেখিয়ে এখানে শপথ অনুষ্ঠানের আয়োজন হোক, আমরাও এটি চাই।

ভোটের দৃশ্যের কথা উল্লেখ করে মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মানুষ দীর্ঘদিন পরে ভোটাধিকার পেয়েছে। শত বছর বয়সিকে বৃদ্ধাকেও দেখেছি নাতির কোলে চড়ে ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়েছেন। পা হারানো জুলাই যোদ্ধাকে ক্র্যাচে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে ভোট কেন্দ্রে ভোট যেতে দেখেছি। এ ভোটাধিকারের জন্যই হাজারো তরুণ প্রাণ দিয়েছেন ও আহত হয়েছেন। কাজেই আমরা এসব স্মৃতিকে ধারণ করে শপথ অনুষ্ঠানটিকে সাজাতে চাই।

আইজিপির পদত্যাগের খবর সঠিক নয়: পুলিশ হেডকোয়ার্টার্স‌‌‌

ফেব্রুয়ারির ১৪ দিনে রেমিট্যান্স এলো ১৬হাজার ৫৫৯ কোটি টাকা

ঘূর্ণিঝড় ও ৭টি তাপপ্রবাহের শঙ্কা

দিল্লিতে বাংলাদেশের প্রেস মিনিস্টারের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

বাসসে অনিয়ম-দুর্নীতি নিয়ে যৌথ সভা, ২৫ সদস্যের ঐক্য পরিষদ গঠন

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পাদিত এআরটি চুক্তিতে কী আছে

সেনাবাহিনী কবে ব্যারাকে ফিরবে, জানালেন সেনাপ্রধান

পদত্যাগের বিষয়ে যা বললেন আইজিপি

দায়িত্ব পালনে ৯০ শতাংশ সফল অন্তর্বর্তী সরকার: প্রেস সচিব

শপথ অনুষ্ঠান সুন্দরভাবে করতে বিএনপির সঙ্গে বৈঠক হচ্ছে