হোম > জাতীয়

বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ বিমান বাহিনী বুধবার (২০ আগস্ট) যথাযথ মর্যাদায় শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের ৫৪তম শাহাদাতবার্ষিকী পালন করেছে। এ উপলক্ষে বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদসমূহে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় একাত্তরের মুক্তিযুদ্ধে মরহুমের গৌরবোজ্জ্বল আত্মত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

এদিন সকালে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি (বীরউত্তম) এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার মিরপুরে অবস্থিত শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের বিদেহী আত্মার শান্তি কামনায় আয়োজিত মোনাজাতে অংশগ্রহণ করেন এবং শ্রদ্ধাবনত চিত্তে তার অবদানের কথা স্মরণ করেন।

এ সময় বিমান সদর এবং ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটির ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিমানসেনারা উপস্থিত ছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আইএসপিআর জানায়, এ ছাড়া বিমানবাহিনী পরিচালিত সব স্কুল ও কলেজসমূহে শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের জীবনীর ওপর আলোকপাত ও তার বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।

এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর

ঈমান-আকিদা সুরক্ষায় সক্রিয় হওয়ার আহ্বান খতমে নবুওয়ত নেতাদের

হাসিনার সস্তা ভার্সন হওয়ার চেষ্টা করছে বিএনপি: সাদিক কায়েম

অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

তথ্য কমিশনার হলেন জাবি অধ্যাপক নাহরিন ইসলাম

হারামাইন শরিফাইনের নিরাপত্তায় মুসলিম উম্মাহর ঐক্যবদ্ধ ভূমিকা জরুরি

সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে: প্রধানমন্ত্রী

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

হেমন্তের শুরুতে উত্তরে হালকা শীতের পরশ

ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত প্রার্থীকে শোকজ