হোম > জাতীয়

নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের এগিয়ে আসতে হবে: সমাজকল্যাণ উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, ৭১ এর মুক্তিযুদ্ধে যে বয়সের ছেলে-মেয়েদের দেখেছিলাম, ২৪ এর যুদ্ধে আবার সেই তরুণ ছেলে-মেয়েদেরকে রাস্তায় খুব কাছে থেকে তোমাদের পাশে থেকে দেখলাম। তোমাদের ভেতরে যে স্পৃহা, এনার্জি, যে শক্তি আমি দেখেছি সেই সাহসিকতা নিয়ে আবার নতুন দেশটাকে গড়তে কাজে লাগাবে।

তিনি বলেন, আমি চাই সেই বাংলাদেশ গড়ে উঠুক সারা পৃথিবী বলবে বাংলাদেশ এমন একটি দেশ নারী ও শিশুর নিরাপদ বাংলাদেশ। নতুন দেশে নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে প্রতিরোধ গড়ে তুলতে তরুণদের কাছে প্রত্যাশা করেন।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ শিশু একাডেমির অডিটোরিয়ামে ইয়ুথ ফোরাম অব বাংলাদেশ এর উদ্যোগে ‘তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত আন্ত:কলেজ বিতর্ক উৎসব ২০২৫ এর ফাইনাল পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও সহকারী সেক্রেটারি মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মীর আহমদ বিন কাসেম (ব্যারিস্টার আরমান), নিরাপদ অ্যালায়েন্সের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার তাহমিদুর রহমান, সাধারণ সম্পাদক ফাতিন সাদাব লিয়ান, ইয়ুথ ফোরাম অব বাংলাদেশের সভাপতি ইউসুফ মাহমুদ তৌসিফ, সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মির্জা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

উপদেষ্টা বলেন, ন্যায্যতা, সাম্য, সুশাসন একটি রাষ্ট্র গণতন্ত্রের স্বপ্নগুলো নিয়েই সেদিন শুরু হয়েছিল। কিন্তু আমরা গণতন্ত্রের শিকড় গড়তে পারলাম না। আমরা ১৬টি বছর পথ হারিয়ে ফেললাম, চলতে চলতে এমন ভ্রান্ত পথে চললাম, দেশে অন্যের পাহাড় আরো বেড়ে উঠল, অত্যাচারের পাহাড় গড়ে উঠলো। স্বৈরতন্ত্রের আবির্ভাব দেখলাম, তার চরম বিকাশ দেখলাম। যার ফলে একাত্তরের মুক্তিযুদ্ধের মতো ২৪ এর জুলাই যুদ্ধে জেগে উঠল নতুন করে আবার সেই প্রজন্ম, তরুণ প্রজন্ম। আমি আবার সেই তরুণ ছেলে-মেয়েদেরকে দেখতে পেলাম।

তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার নতুন করে সুযোগ এটা দ্বিতীয়বার যে আমরা পেতে পারি তা ছিল কল্পনার অতীত। তিনি বলেন, ভেঙে যেতে দেওয়া হবে না সেই ঐক্য যেটা তোমরা সৃষ্টি করেছিলে পথে ২০২৪ এর জুলাই যুদ্ধে । মতাদর্শের ভিন্নতায় ভেঙে যেতে দেওয়া যাবে না দেশকে। ভালোবেসে সকলে এক জায়গায় দাঁড়াবে এ প্রত্যাশা করেন।

তিনি আরো বলেন, আমার ইসলাম বলে ঐক্যের কথা, সমতার কথা, ভালোবাসার কথা। ২৪ এর জুলাই যুদ্ধে ৭০ শতাংশ মেয়েরা ছিল রাস্তায়। তাদের এই আত্মত্যাগ, সংগ্রাম, কষ্ট ছেলেদের পাশাপাশি মেয়েরাও করেছে। এই ৭০ শতাংশের ভিতরে সব জায়গায় খুব কম সংখ্যক মেয়েদেরকে দেখতে পাই।

উপদেষ্টা বলেন, নতুন বাংলাদেশে তারুণ্যের চোখে কি প্রত্যাশা, কি স্বপ্ন, দৃষ্টপটে কি ধারণা তৈরি হচ্ছে, সারা বাংলাদেশে তোমাদের মতো তরুণদের সাথে দেখা করা, কথা বলার জন্য আমার দুটি মন্ত্রণালয়ের মাধ্যমে আয়োজন করা হয়েছে। এ আয়োজনের উল্লেখযোগ্য জায়গা হচ্ছে শিশু ও কন্যাদের। তিনি বলেন, তোমরা সন্তান তুল্য, তোমাদের কাছে প্রশ্ন আমাদের সমাজে নারী নির্যাতন আর শিশু নির্যাতন প্রতিরোধে এগিয়ে আসবে। যেখানে নারী ও শিশু নির্যাতন হবে সেখানে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, আমি চাই সেই বাংলাদেশ গড়ে উঠুক সারা পৃথিবী বলবে বাংলাদেশ এমন একটি দেশ নারী ও শিশুর নিরাপদ বাংলাদেশ। তিনি নতুন দেশে , নতুন করে নারী ও শিশু নির্যাতন বন্ধে তরুণদের কাছে প্রত্যাশা করে দেশ গড়ার শপথ বাক্য পাঠ করান।

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সহায়তা চাইলেন মির্জা ফখরুল

চট্টগ্রাম সিটি কলেজে হামলার প্রসঙ্গ সংসদে, তদন্ত শেষে ৩০০ বিধিতে বিবৃতির ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না কেন ইরান

যশোরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জোর দাবি এমপি ফরিদের

তাপপ্রবাহের তীব্রতা বাড়া নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

বিএনপি এমপির বক্তব্য এক্সপাঞ্জ

আরো ১৬৯৮ কোটি টাকার জ্বালানি তেল কিনছে সরকার

মনসুর আলী মেডিকেলের নতুন নাম সিরাজগঞ্জ মেডিকেল কলেজ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন সংরক্ষিত নারী এমপিরা