হোম > জাতীয়

জুলাই ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ

স্টাফ রিপোর্টার

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ থেকে পদত্যাগ করেছেন মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। তবে এ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের চতুর্থ বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন সিইও'র দায়িত্ব পেয়েছেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর।

মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বড় ভাই। গত বছরের ১২ সেপ্টেম্বর জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হলে সাধারণ সম্পাদক করা হয় তাকে। ২১ অক্টোবর এ পদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলমকে দায়িত্ব দেওয়া হলে স্নিগ্ধকে সিইও করা হয়। গত জানুয়ারিতে এ ফাউন্ডেশনের দায়িত্ব ছাড়েন সারজিস আলম। পরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠিত হলে মুখ্য সংগঠকের (উত্তরাঞ্চল) দায়িত্ব পান তিনি।

ওষুধের দাম যেন ধনী-গরিব সবার নাগালে থাকে: ইউজিসি চেয়ারম্যান

সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য ভিত্তিহীন: আইএসপিআর

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ জেহাদের পরিবারের সৌজন্য সাক্ষাৎ

‘ভারতে ইন্টারনেট বন্ধ করে মানুষের কণ্ঠরোধ করা আমাদের জুলাইয়ের কথা মনে করিয়ে দেয়’

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীর ক্রীড়া অনুষ্ঠান শুরু, উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকের দুই চালান জব্দ, গ্রেপ্তার ৩

‘শহীদদের স্মরণে নির্ভীক জুলাই মনুমেন্ট করায় ঢাবি প্রশাসন আমাদের শোকজ করেছে’

যুব উন্নয়নের বাতিল হওয়া নিয়োগ পরীক্ষা ১৬ অক্টোবর

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, বৃষ্টি হতে পারে যেসব এলাকায়

মালয়েশিয়া কোরআন প্রতিযোগিতায় প্রথম হলেন হাফেজ ইহতেশামুল হক