হোম > প্রকৃতি ও পরিবেশ

আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ঝুঁকিতে উপকূল ও পাহাড়ি এলাকা

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

আসছে শক্তিশালী বৃষ্টিবলয়। ১২তম বৃষ্টিবলয় দেশের ওপর দিয়ে বয়ে যেতে পারে। এ সময় দেশের প্রায় ৭০ শতাংশ এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

শনিবার গণমাধ্যমে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) জানিয়েছে, বৃষ্টিবলয়টি মূলত দেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগে সর্বাধিক সক্রিয় থাকবে। একইসঙ্গে দেশের সব উপকূলীয় এলাকাতেও এর প্রভাব বেশি দেখা যাবে। এসব অঞ্চলে একটানা ও দীর্ঘস্থায়ী বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, খুলনা এবং বরিশাল বিভাগে (উপকূলীয় এলাকা ব্যতীত) বৃষ্টিপাত মাঝারি মানের হবে। ১৪ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বৃষ্টিবলয়টি। এর সর্বোচ্চ সক্রিয়তা থাকবে ১৫ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। এটি একসঙ্গে পুরো দেশে সক্রিয় না হয়ে পর্যায়ক্রমে বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত ঘটাবে। সাধারণত, দুপুরের পর থেকে পরদিন সকালের মধ্যে অধিকাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারী বৃষ্টির কারণে দেশের নদীগুলোর পানি কিছুটা বাড়তে পারে। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের নিচু এলাকায় ভারী বৃষ্টি এবং জোয়ারের কারণে বন্যার ঝুঁকি রয়েছে। চট্টগ্রাম বিভাগের পাহাড়ি জেলা যেমন— বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে ভারী বর্ষণের কারণে পাহাড় ধসের প্রবল আশঙ্কা রয়েছে। এই সময়ে এসব এলাকায় ভ্রমণ বা অবস্থান করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।

এই বৃষ্টিবলয়ের শুরুতে তীব্র বজ্রপাত হতে পারে, তবে পরে তা কমে আসবে। আপাতত বড় ধরনের কোনো ঝড়ের সম্ভাবনা নেই। তবে উত্তর অঞ্চল ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া থাকতে পারে। বৃষ্টি চলাকালীন সময়ে দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া আরামদায়ক থাকবে। তবে বৃষ্টির বিরতির সময় কিছু কিছু অঞ্চলে কিছুটা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে।

ঢাকার বায়ুদূষণ আবার বিশ্বের শীর্ষে, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশের বিভিন্ন বিভাগে পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, দ্বিতীয় লাহোর

আজ তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা

ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির আভাস

মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, ‘ঝুঁকিপূর্ণ’ পাকিস্তান

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে