হোম > প্রকৃতি ও পরিবেশ

ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার প্রভাবে ঢাকাসহ দেশের তিনটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সেসঙ্গে বাড়তে পারে সারা দেশে তাপমাত্রা।

পূর্বাভাস অনুযায়ী, সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কুমিল্লা অঞ্চলসহ ঢাকা ও সিলেট বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের বাকি অংশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রাঙামাটিতে ৩৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে আগামীকাল মঙ্গলবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না।

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে দেশের উত্তরপূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিতে সারা দেশে তাপপ্রবাহ প্রশমিত, জনজীবনে স্বস্তি

তীব্র ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরল জনজীবনে

অসহনীয় ভ্যাপসা গরমে ছটফট করছে মানুষ

প্রচণ্ড গরমে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

৪৮ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকবে আরো কয়েকদিন

জুনে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস

দেশজুড়ে ভ্যাপসা গরমে চরম অস্বস্তি

সন্ধ্যার আগে দুই জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বৃষ্টি কমে ৩৭ জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে ভ্যাপসা গরম

গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের