হোম > প্রকৃতি ও পরিবেশ

মৌসুম বদলের ইঙ্গিত, কোথাও হতে পারে হালকা বৃষ্টি

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

দেশজুড়ে মৌসুম পরিবর্তনের ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু ইতোমধ্যে রংপুর ও রাজশাহী বিভাগ থেকে বিদায় নিয়েছে। আগামী ১৫ অক্টোবরের মধ্যে দেশের বাকি অংশ থেকেও পুরোপুরি বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। এদিন ঢাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

ঢাকায় উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬৩ শতাংশ। আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫৬ মিনিটে।

আগামী দিনের পূর্বাভাস

১৪ ও ১৫ অক্টোবর: চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, তবে সারা দেশেই আবহাওয়া থাকবে শুষ্ক। তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না।

১৬ অক্টোবর: চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১৭ অক্টোবর: ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কয়েকটি স্থানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

বর্ধিত পূর্বাভাস

বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, তেমন কোনো উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। অর্থাৎ দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টি না হয়ে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় হালকা বৃষ্টি হলেও অক্টোবরের মাঝামাঝি নাগাদ শরতের শেষ ভাগে আবহাওয়া আরো শুষ্ক ও মনোরম হয়ে উঠবে বলে মনে করছে আবহাওয়া অফিস।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম