হোম > প্রকৃতি ও পরিবেশ

ঈদের দিন দেশের যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

ঢাবি সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপন হবে শনিবার (৭ জুন)। এদিন দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে তাপমাত্রা বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৭ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক সই করা পূর্বাভাসে বলা হয়, ঈদের দিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অঞ্চলের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।

আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঈদের দিন সারাদেশে দিনের এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ফলে ভোর বা সকালে কিছুটা আরামদায়ক পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে পারে।

ঢাকার বায়ুদূষণ আবার বিশ্বের শীর্ষে, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশের বিভিন্ন বিভাগে পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, দ্বিতীয় লাহোর

আজ তাপমাত্রা কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

মৌসুমের প্রথম বৃষ্টিতে ভিজল ঢাকা

ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির আভাস

মার্চেই কালবৈশাখী ঝড়ের আভাস

তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

বায়ুদূষণে ঢাকার অবস্থান তৃতীয়, ‘ঝুঁকিপূর্ণ’ পাকিস্তান

ঢাকায় দিনের তাপমাত্রা বাড়তে পারে