হোম > প্রকৃতি ও পরিবেশ

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী সৃষ্টির যত্ন ও পরিচর্যার ওপর জোর দিয়েছেন।

বৃহস্পতিবার রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা-২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬-এর উদ্বোধনের সময় তিনি বলেন, ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অবিচ্ছেদ্য।

পবিত্র কোরআনের সূরা আল-বাকারার ২৯ নম্বর আয়াতের একাংশ উল্লেখ করে তিনি বলেন, ‘আল্লাহ তায়ালা বলেছেন, তিনি সেই সত্তা, যিনি পৃথিবীতে যা কিছু আছে, সব তোমাদের জন্য সৃষ্টি করেছেন।’

তিনি আয়াতের ব্যাখ্যা করে বলেন, ‘সুতরাং, নদী-নালা, গাছপালা, কীট-পতঙ্গ, বন্য কিংবা গৃহপালিত প্রাণী, অর্থাৎ আমাদের চারপাশ, পরিবেশ, প্রতিবেশ—আল্লাহর সব সৃষ্টি মানুষের উপকারের জন্য।’

প্রধানমন্ত্রী বলেন, ‘তবে আল্লাহর সব সৃষ্টি থেকে যদি উপকার ভোগ করতে হয়, তাহলে মানুষ হিসেবে অবশ্যই আমাদের কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। যথানিয়মে সব সৃষ্টির যত্ন এবং পরিচর্যা করা মানবসমাজের দায়িত্ব।’

বিজ্ঞানের উৎকর্ষের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এখন এটি প্রমাণিত সত্য, ইকো সিস্টেমের সঙ্গে মানবসমাজের সম্পর্ক অত্যন্ত গভীর এবং অবিচ্ছেদ্য। এই ইকো সিস্টেমের নিরাপদ লালন এবং বিকাশের সঙ্গে মানবসমাজের নিরাপদে বেড়ে ওঠা ওতপ্রোতভাবে জড়িত।’

কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ভাদ্র-আশ্বিনজুড়ে থাকবে গরমের দাপট

জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীতিকদের অবাস্তব বক্তব্যে অপূরণীয় ক্ষতি

রেকর্ড তাপে ফুটছে সমুদ্র

দুই বছর আগেই বন্ধ হচ্ছে সুন্দরবনের জলবায়ু প্রকল্প

ঢাকার আকাশ কেমন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তীব্র ভ্যাপসা গরম আর কতদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর