হোম > প্রকৃতি ও পরিবেশ

যেভাবে ধানক্ষেত হলো ছবির ক্যানভাস

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ধানক্ষেতকে বিশাল ছবির ক্যানভাসে পরিণত করেছেন এক কৃষক। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে। ধানক্ষেতের সেই বিড়াল এখন প্রদর্শনের অপেক্ষায়। তানিয়াপং জাইখাম আশা করছেন ৩০ ডিসেম্বরের পর অন্তত ১০ হাজার মানুষ সেখানে যাবেন ধানক্ষেত আর বিড়ালের ছবি দেখতে। পর্যটক, বিড়ালপ্রেমী, শিক্ষাবিদ এবং শিক্ষার্থী আসবেন বলে ধারণা করছেন ।

ডয়েচ ভেলে জানিয়েছে, থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় প্রদেশ চিয়াং রাইয়ের জমিতে ধান চাষের মাধ্যমে বিশাল ঘুমন্ত বিড়ালের ছবি এঁকেছেন দেশটির কারখানা শ্রমিক তানিয়াপং জাইখাম। মাঝেমাঝে চাষাবাদও করেন।

সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় প্রায় এক হেক্টর জমিতে বিড়াল এঁকেছেন তিনি। ৩০ ডিসেম্বর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে পুরো ধানক্ষেত। সবাই এসে যাতে অভিনব উপায়ে আঁকা বিড়ালের ছবি দেখতে পারেন সেজন্য চারপাশে ওয়াচ টাওয়ারও নির্মাণ করছেন জাইখাম।

থাইল্যান্ডে রেইনবো নামের ধানগাছে বিভিন্ন রঙের পাতা দেখা যায়। এর মধ্যে সবুজ, হলুদ, গাঢ় মেরুন এবং আরও কিছু ধানের পাতার রঙেই প্রায় এক হেক্টর জমিতে ঘুমন্ত ৩টি বিড়ালের ছবি এঁকেছেন তানিয়াপং জাইখাম।

জিপিএস আর ড্রোনের সহায়তায় প্রথমে ওপর থেকে একটা স্কেচ এঁকে নিয়েছিলেন তানিয়াপং জাইখাম পরে সেই স্কেচ অনুযায়ী একেক জায়গায় একেক রঙের রেইনবো ধানের বীজ বুনে দেন। বীজ থেকে বের হয়ে গাছ যত বড় হয়েছে ততই স্পষ্ট হয়ে উঠেছে বিড়ালের ছবি। থাইল্যান্ডে রেইনবো নামের ধানগাছে বিভিন্ন রঙের পাতা দেখা যায়।

এখন সেই বিড়াল প্রদর্শনের অপেক্ষায়। তানিয়াপং জাইখাম আশা করছেন ৩০ ডিসেম্বরের পর অন্তত ১০ হাজার মানুষ সেখানে যাবেন ধানক্ষেত আর বিড়ালের ছবি দেখতে। বিড়ালের ছবি দেখতে হাজার হাজার পর্যটক, বিড়ালপ্রেমী, শিক্ষাবিদ এবং শিক্ষার্থী আসবেন বলে ধারণা করা হচ্ছে।

একজন কৃষক ধানক্ষেতে এমন কাজ করেছেন যা হাজার হাজার পর্যটককে আকৃষ্ট করবে বলে ধারণা করা হচ্ছে।

দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে, জানাল আবহাওয়া অফিস

আগামী ৩ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি নামতে পারে ১২ অঞ্চলে

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

ঢাকায় আজও বজ্রবৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস, বৃষ্টি বাড়বে কবে থেকে