হোম > প্রকৃতি ও পরিবেশ

রাজধানীতে দেখা মিলেছে সূর্যের, বাড়তে পারে তাপমাত্রা

আমার দেশ অনলাইন

কয়েক দিনের টানা বৃষ্টির পর রাজধানী ঢাকায় সূর্যের দেখা মিলেছে। মানুষের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে। মঙ্গলবার সকাল থেকেই রোদের দেখা মেলায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৬ শতাংশ। সোমবার রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবারের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬ ডিগ্রি সেলসিয়াস।

ভ্যাপসা গরম প্রসঙ্গে আবহাওয়াবিদেরা বলেন, বাতাসে প্রচুর জলীয়বাষ্প আছে, তবে এটা বৃষ্টি হওয়ার মতো নয়। এটা আরও ঘনীভূত হলে বৃষ্টি হতে পারে। জলীয়বাষ্পের কারণে গরমের অনুভূতি বেশি হচ্ছে।

চলতি মাসে আরও অন্তত দুবার লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে পরশু বৃহস্পতিবার এবং পরে ২৪ তারিখ থেকে দুই দফায় লঘুচাপের সম্ভাবনার কথা বলেছেন আবহাওয়াবিদেরা। তবে এর প্রভাবে অন্তত গত সাত দিন যে বৃষ্টি হলো, তেমনটা হওয়ার সম্ভাবনা কম।

দেশে আরো ভারি বৃষ্টির পূর্বাভাস, দীর্ঘ হতে পারে বন্যা পরিস্থিতি

ঢাকায় বৃষ্টির যে পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

টানা বর্ষণে রাজধানীতে অচলাবস্থা, বৃষ্টি আরো বাড়বে বৃহস্পতিবার থেকে

উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির অবনতি, ১০ লাখের বেশি মানুষ পানিবন্দি

আজও ভারী বৃষ্টির শঙ্কা, ১৯ অঞ্চলের নদীবন্দরে সতর্কতা

চার নদীর পানি বিপৎসীমার উপরে, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি

সুস্থ হয়ে সুন্দরবনে ফিরল বাঘিনী

প্লাবনের শীতলতা ছাপিয়ে আষাঢ়ের গুমোট গরম

টানা বৃষ্টি কত দিন, জানাল আবহাওয়া অফিস

রাতভর বৃষ্টিতে ডুবল রাজধানী, আজও সারা দেশে বৃষ্টির আভাস