হোম > প্রকৃতি ও পরিবেশ

বৃষ্টিবলয় সক্রিয় থাকবে কতদিন?

স্টাফ রিপোর্টার

বৃষ্টিবলয় আগামী ২৪ মার্চ পর্যন্ত সক্রিয় থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। এর ফলে দেশের বিভিন্ন স্থানে কালবৈশখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে।

সংস্থাটি জানায়, দেশের দিকে ধেয়ে আসছে বৃষ্টিবলয়। এই বৃষ্টিবলয়ে দেশের সব এলাকায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে এটি আজ বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের পর থেকে আগামী ২৪ মার্চ সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সক্রিয় থাকতে পারে। এটি একটি প্রায় বিচ্ছিন্ন বৃষ্টিবলয়। মানে পরিষ্কার আকাশে হঠাৎ করে পশ্চিম আকাশে মেঘ, তারপর কালবৈশাখীর মত দমকা হাওয়া, এরপর ৫ বা ১০ মিনিট বজ্রপাতসহ বৃষ্টি এরপর আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে।

বৃষ্টিবলয় চলাকালীন সময়ে দেশের প্রায় ৪০ বা ৫০ শতাংশ এলাকায় বৃষ্টিপাত হতে পারে। তবে দেশের কিছু ক্ষুদ্র এলাকায় আকস্মিকভাবে ভারী বৃষ্টিও হতে পারে। এর ফলে দেশের সক্রিয় এলাকায় গড়ে ১৫ থেকে ২৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনো ক্ষুদ্র এলাকায় সর্বোচ্চ ৫০ মিলিমিটার বা এর কিছু বেশি পর্যন্তও বৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটি জানায়, বৃষ্টিবলয়ে, সিলেট বিভাগসহ দেশের কিছু এলাকায় শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টি হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা সিলেট ও খুলনা বিভাগে। আর চট্টগ্রাম ও উত্তরবঙ্গে কম সম্ভবনা রয়েছে। বিশেষ করে বৃষ্টিবলয়টি সবচেয়ে বেশি সক্রিয় থাকবে কলকাতা বা পশ্চিমবঙ্গ এলাকায়।

আগামী ৩ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি নামতে পারে ১২ অঞ্চলে

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

ঢাকায় আজও বজ্রবৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস, বৃষ্টি বাড়বে কবে থেকে

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত