হোম > প্রকৃতি ও পরিবেশ

ঢাকাসহ ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

আমার দেশ অনলাইন

প্রতীকী ছবি

ঢাকাসহ ৯ জেলার ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দুপুর ১টা পর্যন্ত আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ আরো জানিয়েছেন, আগামীকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

পাশাপাশি আগামী বুধবার একই সময় পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। আর এই দুদিনেও দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আগামী ৩ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি নামতে পারে ১২ অঞ্চলে

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

ঢাকায় আজও বজ্রবৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস, বৃষ্টি বাড়বে কবে থেকে

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত