হোম > প্রকৃতি ও পরিবেশ

বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা

আতিকুর রহমান নগরী

বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নতুন একটি লঘুচাপ। যা উত্তর–উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মিয়ানমার–বাংলাদেশ উপকূলের দিকে আসতে পারে। লঘুচাপটির প্রভাবে চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েক দিনে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টির প্রবণতা বাড়লেও অন্যত্র আবহাওয়া শুষ্কই থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে শুরু করে পরবর্তী ৫ দিনের (১২০ ঘণ্টার) পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য অঞ্চলে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

সোমবার (৩ নভেম্বর) রাতে দেশের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। একই সময়ে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গা এবং বরিশাল ও সিলেটের দু-এক স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

পরদিন মঙ্গলবার (৪ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ৫ নভেম্বর (বুধবার) পর্যন্ত একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

৬ নভেম্বরের (বৃহস্পতিবার) দিকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে আসতে পারে। তখন চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে দেশের অন্য অঞ্চলে আবহাওয়া শুষ্কই থাকবে।

এছাড়া বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, সপ্তাহের শেষ দিকে সারা দেশে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে, যা শীতের আগমনের প্রাথমিক ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে।

বৃষ্টিতে সারা দেশে তাপপ্রবাহ প্রশমিত, জনজীবনে স্বস্তি

তীব্র ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরল জনজীবনে

অসহনীয় ভ্যাপসা গরমে ছটফট করছে মানুষ

প্রচণ্ড গরমে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

৪৮ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকবে আরো কয়েকদিন

জুনে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস

দেশজুড়ে ভ্যাপসা গরমে চরম অস্বস্তি

সন্ধ্যার আগে দুই জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বৃষ্টি কমে ৩৭ জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে ভ্যাপসা গরম

গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের