হোম > প্রকৃতি ও পরিবেশ

দেশের উপকূলীয়-পূর্বাঞ্চলে বৃষ্টির আভাস

আতিকুর রহমান নগরী

আগামী ১৭-২৩ অক্টোবর পর্যন্ত দেশের ২৯টি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। সংস্থাটির মতে, এ সময়ে উপকূলীয় ও পূর্বাঞ্চলের কিছু এলাকায় মাঝারি থেকে কিছুটা ভারী বর্ষণ হতে পারে। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিডব্লিউওটি এ তথ্য জানায়।

পূর্বাভাসে বলা হয়েছে, অঞ্চলভেদে বৃষ্টির তীব্রতায় পার্থক্য থাকবে। কক্সবাজার ও বান্দরবান জেলায় অপেক্ষাকৃত ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। মূলত এই দুটি জেলায় মাঝারি থেকে কিছুটা ভারী বর্ষণ মাঝেমধ্যে হতে পারে।

এ ছাড়া দেশের পূর্ব, মধ্য ও দক্ষিণাঞ্চলে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কুমিল্লা, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, নড়াইল, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলায়ও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

বিডব্লিউওটি জানিয়েছে, এসব জেলায় একযোগে বৃষ্টি নাও হতে পারে; বরং জেলার কিছু অংশেই এ বৃষ্টিপাত সীমিত থাকতে পারে। তবে কক্সবাজার, বান্দরবান ও আশপাশের এলাকায় বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকায় প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম