হোম > প্রকৃতি ও পরিবেশ

বিশ্বের বায়ুদূষণে ঢাকা শীর্ষ তিনে

রাজশাহী ব্যুরো

ছবি: সংগৃহীত

বিশ্বের ১২৫ শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ ৩ নম্বরে উঠে এসেছে রাজধানী ঢাকা। সোমবার সকাল সাড়ে ৯টায় আইকিউএয়ার সূচক থেকে এ তথ্য জানা যায়।

আইকিউএয়ার সূচকে সবার ওপরে আছে পাকিস্তানের লাহোর। শহরটির বাতাসের মানের স্কোর ২৫০। বাতাসের এই মান নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। দ্বিতীয় নম্বরে অবস্থান করছে ভারতের দিল্লি। শহরটির বাতাসের মানের স্কোর ২২১। এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’।

এছাড়া ২১৩ স্কোর নিয়ে তালিকার শীর্ষ ৩ নম্বরে আছে রাজধানী ঢাকা। বাতাসের এই মানও নাগরিকদের জন্য ‘খুবই অস্বাস্থ্যকর’।

এ অবস্থায় রাজধানীবাসীদের জানালা বন্ধ রাখার পাশাপাশি ঘরের বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম