হোম > প্রকৃতি ও পরিবেশ

লঘুচাপের প্রভাব ক্ষীণ বৃষ্টি কমবে সারাদেশে

স্টাফ রিপোর্টার

উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার লঘুচাপটি বর্তমানে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এটি বাংলাদেশের ঘনীভূত হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তাই বৃহস্পতিবার সারাদেশে ভারী বৃষ্টি কোনো সম্ভাবনা নেই।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিকুল নেওয়াজ খান আমার দেশকে বলেন, লঘুচাপটি বাংলাদেশের দিকে ঘনীভূত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী রংপুর ও ময়মসিংহ এলাকায় দুয়েক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই বুধবারের চেয়ে বৃহস্পতিবার সারাদেশে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে রাজধানী ঢাকায় বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে ঝরেছে অঝোরে বৃষ্টি। ছয়টার পর বৃষ্টি নামে, সাতটা পর্যন্ত একটানা মুষলধারে বৃষ্টি হয়েছে। এতে ঢাকার বেশির ভাগ রাস্তায় পানি জমে গেলে পথচারীরা পড়েন ভোগান্তিতে।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম