হোম > প্রকৃতি ও পরিবেশ

সেন্টমার্টিন খুলছে ১ ডিসেম্বর: থাকছে রাতযাপনের সুযোগ

আতিকুর রহমান নগরী

সেন্ট মার্টিন দ্বীপ। সংগৃহীত ছবি

দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ ডিসেম্বর থেকে বঙ্গোপসাগরের প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে পর্যটক ভ্রমণ শুরু হচ্ছে। কক্সবাজারের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে জাহাজ চলাচল শুরু হবে এবং এবার পর্যটকরা দ্বীপে রাতযাপন করার সুযোগও পাবেন।

সকালে সকাল ৭টায় কক্সবাজার থেকে জাহাজ ছাড়বে এবং পরদিন বেলা ৩টায় দ্বীপ থেকে ফেরত আসবে। দৈনিক সর্বোচ্চ দুই হাজার পর্যটকের জন্য ভ্রমণের অনুমতি দেওয়া হবে, এবং টানা দুই মাসের জন্য সাতটি জাহাজ প্রস্তুত রাখা হয়েছে।

গত ১ নভেম্বর থেকে দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত হলেও রাত্রিযাপনের সুযোগ না থাকায় এখন পর্যন্ত কেউ দ্বীপে যায়নি। সি ক্রুজ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম জানান, ডিসেম্বর থেকে রাতের ব্যবস্থা চালু হওয়ায় পর্যটকদের আগ্রহ বেড়েছে।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক খন্দকার মাহবুব পাশা জানান, পর্যটক পারাপারে কঠোর নজরদারি থাকবে। টিকিট বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অনলাইন পোর্টাল থেকে কেনা যাবে, যাতে ট্রাভেল পাস ও কিউআর কোড থাকে।

সেন্টমার্টিন ভ্রমণে পরিবেশ সুরক্ষার কঠোর বিধিনিষেধ মেনে চলা আবশ্যক বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

এসআর

বৃষ্টিতে সারা দেশে তাপপ্রবাহ প্রশমিত, জনজীবনে স্বস্তি

তীব্র ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরল জনজীবনে

অসহনীয় ভ্যাপসা গরমে ছটফট করছে মানুষ

প্রচণ্ড গরমে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

৪৮ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকবে আরো কয়েকদিন

জুনে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস

দেশজুড়ে ভ্যাপসা গরমে চরম অস্বস্তি

সন্ধ্যার আগে দুই জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বৃষ্টি কমে ৩৭ জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে ভ্যাপসা গরম

গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের