হোম > প্রকৃতি ও পরিবেশ

দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

দুপুরের মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এএম

মৌসুমি বায়ুর বিদায়ে দেশের আবহাওয়ায় বৈচিত্র্যময় পরিবর্তন

তিনদিন বৃষ্টি হতে পারে উপকূলে, ভিজবে ঢাকাও

বাড়তে পারে সারা দেশের তাপমাত্রা

মৌসুমি বায়ুর বিদায়ে দেশের আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে

মৌসুমি বায়ু বিদায় নিতেই বদলে যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি

পাঁচ লাখ পেঙ্গুইন উধাও, হারাল বিশ্বের বৃহত্তম কলোনির খেতাব

মৌসুমি বায়ুর বিদায় কাল, বৃষ্টিরও বিদায় ঘণ্টা

দেশজুড়ে ভারি বর্ষণের পূর্বাভাস

দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

আসবে দেরিতে, যাবে আগে—এবারের শীতকাল নিয়ে শঙ্কায় আবহাওয়াবিদরা