হোম > প্রকৃতি ও পরিবেশ

বঙ্গোপসাগরে লঘুচাপ, উপকূলে বৃষ্টি

ডেস্ক রিপোর্ট

ছবি: সংগৃহীত

পশ্চিম ও মধ্য বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে শনিবার কিছুটা বৃষ্টি হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল লঘুচাপটি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা। তবে রাজধানীতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম। মেঘলা আকাশ আগামীকাল রোববার থেকে আর থাকবে না। ‌তবে আগামী মঙ্গলবার আবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

এদিকে নিম্নচাপের প্রভাবে দেশের চট্টগ্রাম, মোংলা, পায়রা সমুদ্রবন্দর ও কক্সবাজারে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সাগরে নিম্নচাপের কারণে তাপমাত্রা খানিকটা বেড়ে গেছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১০ দশমিক ৪ ডিগ্রি। আর রাজধানীতে ১৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিতে সারা দেশে তাপপ্রবাহ প্রশমিত, জনজীবনে স্বস্তি

তীব্র ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরল জনজীবনে

অসহনীয় ভ্যাপসা গরমে ছটফট করছে মানুষ

প্রচণ্ড গরমে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

৪৮ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকবে আরো কয়েকদিন

জুনে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস

দেশজুড়ে ভ্যাপসা গরমে চরম অস্বস্তি

সন্ধ্যার আগে দুই জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বৃষ্টি কমে ৩৭ জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে ভ্যাপসা গরম

গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের