হোম > প্রকৃতি ও পরিবেশ

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি, ভোগান্তিতে ঘরমুখী মানুষ

আমার দেশ অনলাইন

রাজধানীর মিরপুর-১০ নম্বরে ভারী বৃষ্টি হয়েছে। ছবি: রফিকুর রহমান রেকু

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে ঈদুল আজহার বন্ধের দ্বিতীয় দিনে ভোগান্তিতে পড়েছে ঘরমুখী মানুষ। এছাড়া টানা বৃষ্টিতে পশুর হাটগুলোতে কাদা-পানি জমে দুর্ভোগ চরমে উঠেছে। ভোগান্তির মধ্যেই বিক্রি হচ্ছে পশু।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আংশিক মেঘলা আকাশসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে।

এতে বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে মোট ৮০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সাধারণ অবস্থায় বাতাস দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। তবে আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে অস্থায়ীভাবে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়ার আকারে এটি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড ছিল ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৬ শতাংশ (আর্দ্রতা বেশি থাকায় বৃষ্টি না হলে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে) আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে এবং আগামীকাল বুধবার (২৭ মে) সূর্যোদয় হবে ভোর ৫টা ১২ মিনিটে।

এমবি

তিনদিন বৃষ্টি হতে পারে উপকূলে, ভিজবে ঢাকাও

বাড়তে পারে সারা দেশের তাপমাত্রা

মৌসুমি বায়ুর বিদায়ে দেশের আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে

মৌসুমি বায়ু বিদায় নিতেই বদলে যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি

পাঁচ লাখ পেঙ্গুইন উধাও, হারাল বিশ্বের বৃহত্তম কলোনির খেতাব

মৌসুমি বায়ুর বিদায় কাল, বৃষ্টিরও বিদায় ঘণ্টা

দেশজুড়ে ভারি বর্ষণের পূর্বাভাস

দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

আসবে দেরিতে, যাবে আগে—এবারের শীতকাল নিয়ে শঙ্কায় আবহাওয়াবিদরা

মৌসুমি বায়ুর বিদায়, বৃষ্টিতেও কাটছে না রাজধানীর ভ্যাপসা গরম