হোম > প্রকৃতি ও পরিবেশ

দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

দেশের পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি অঞ্চলগুলোর নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

রোববার আবহাওয়া অধিদপ্তরের দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ (রোববার) দুপুর ১টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো,বৃষ্টি, ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং বান্দরবান জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে।

মৌসুমিবায়ুর প্রভাবে বৃষ্টি বাড়বে

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বৃষ্টি ঝরলেও ভ্যাপসা গরমের দাপট থাকবে

বর্ষায় বৃষ্টি হলেও তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হবে

তাপমাত্রা বেড়ে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে

ফের তাপপ্রবাহ, সারাদেশে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

আগামী ৩-৪ দিনে সারা দেশে বাড়তে পারে ভারি বৃষ্টি

দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, বর্ষাকালের আনুষ্ঠানিক সূচনা

দেশের আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন আসতে পারে

পরিবেশ ধ্বংসকারী উন্নত দেশগুলোকেই ক্ষতিপূরণ দিতে হবে