হোম > প্রকৃতি ও পরিবেশ

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আতিকুর রহমান নগরী

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত। ফাইল ছবি

দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার সকালে দেওয়া আবহাওয়ার সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা আরো ঘনীভূত হতে পারে। এর ফলে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী ৩ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি নামতে পারে ১২ অঞ্চলে

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

ঢাকায় আজও বজ্রবৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস, বৃষ্টি বাড়বে কবে থেকে

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত