হোম > প্রকৃতি ও পরিবেশ

বৈশ্বিক দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান কত?

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। ঘনবসতিপূর্ণ মহানগরী ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় বিশ্বে তিন নম্বরে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বাতাসের মান সূচকে ঢাকার বায়ুর স্কোর ২৫৮। যা ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। সোমবার সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে ভারতের নয়া দিল্লি, স্কোর ৬৪৯। দ্বিতীয় অবস্থানে পাকিস্তানের লাহোর, স্কোর ৩৫৬। চতুর্থ স্থানে ভারতের কলকাতা, যার স্কোর ২২৪ এবং পঞ্চম স্থানে রয়েছে বসনিয়ার সারাজেভো, স্কোর ১৮৪।

সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

বৃষ্টিতে সারা দেশে তাপপ্রবাহ প্রশমিত, জনজীবনে স্বস্তি

তীব্র ভ্যাপসা গরমের পর স্বস্তির বৃষ্টি, প্রাণ ফিরল জনজীবনে

অসহনীয় ভ্যাপসা গরমে ছটফট করছে মানুষ

প্রচণ্ড গরমে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

৪৮ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকবে আরো কয়েকদিন

জুনে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস

দেশজুড়ে ভ্যাপসা গরমে চরম অস্বস্তি

সন্ধ্যার আগে দুই জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বৃষ্টি কমে ৩৭ জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে ভ্যাপসা গরম

গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের