হোম > প্রকৃতি ও পরিবেশ

তাপমাত্রা ৩ ডিগ্রি কমতে পারে

আতিকুর রহমান নগরী

দেশে ধীরে ধীরে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। এরই মধ্যে উত্তরাঞ্চলে কমতে শুরু করেছে তাপমাত্রা। তাপমাত্রা কমার এই প্রবণতা ধীরে ধীরে দেশব্যাপী ছড়িয়ে পড়তে পারে। আজ শনিবার রাতে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

এ ছাড়া ভোরের দিকে দেশের উত্তর এবং উত্তর-পূর্বাঞ্চলের কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

ঢাকাসহ ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তিন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় নবম

ঢাকার তাপমাত্রা নিয়ে যে বার্তা দিল অবহাওয়া অফিস

ঢাকার বায়ুদূষণ আবার বিশ্বের শীর্ষে, স্বাস্থ্যঝুঁকিতে লাখো মানুষ

দেশের বিভিন্ন বিভাগে পাঁচ দিন বজ্রবৃষ্টির আভাস

আজ বায়ুদূষণে শীর্ষে ঢাকা, দ্বিতীয় লাহোর