হোম > রাজনীতি

‘দি ডে অব জার্মান ইউনিটি’ উদযাপন অনুষ্ঠানে জামায়াত নেতারা

স্টাফ রিপোর্টার

‘দি ডে অব জার্মান ইউনিটি’ উদযাপন উপলক্ষে বুধবার সন্ধ্যায় জার্মান দূতাবাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়। জার্মানীর নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ ও ইভানা লোৎজ-এর আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, রাজনৈতিক ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিভিল সোসাইটির গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ অনুষ্ঠানে যোগদান করেন। তাদের সঙ্গে ছিলেন জামায়াত আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।

অনুষ্ঠানে ‘দি ডে অব জার্মান ইউনিটি’ উদযাপন উপলক্ষে জার্মানীর প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ওয়াল্টার স্টেইনমায়ারের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি শুভেচ্ছা বার্তা রাষ্ট্রদূত ড. রুডিগার লোৎজ-এর নিকট হস্তান্তর করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

এ সময় জার্মান সরকার ও জনগণের সুখ-শান্তি, সমৃদ্ধি এবং উন্নতি কামনা করার পাশাপাশি বাংলাদেশ ও জার্মানীর দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান

পালিয়ে গিয়েও দেশের মানুষকে কষ্ট দিচ্ছেন হাসিনা