হোম > রাজনীতি

ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে শুক্রবার ইসলামী আন্দোলনের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের নাগরিক শহিদুল ইসলামের নিরাপত্তা রক্ষায় সরকারকে জোড়ালো পদক্ষেপ নিতে হবে। বৈশ্বিক মানবিক উদ্যোগে ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।

তিনি জানান, শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ইজরাইলি এই হিংস্রতার বিরুদ্ধে রাজপথে বিক্ষোভ প্রদর্শন করবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বৃহস্পতিবার বিবৃতিতে বলেছেন, ইসরাইল সর্বার্থে একটি বর্বর হিংস্র শক্তি যাদের ভেতর মানবতাবোধ বিন্দুমাত্র নাই। আইনভিত্তিক আধুনিক বিশ্বে তারা কোন ধরণের বৈশ্বিক আইন মান্য করে না।

তাদের নৃশংসতার বিপক্ষে অবস্থান নিলে তারা যে কাউকে নির্মমভাবে প্রতিহত করে। যার সর্বশেষ দৃষ্টান্ত হলো, গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল সুমুদ ফ্লোটিলা হামলা করে ত্রাণ সামগ্রী জব্দ করা এবং বিশ্বের ৪৪ টি দেশের ৫০০ মানুষের যৌথ মানবিক উদ্যোগের বিরুদ্ধে স্বশস্ত্র অবস্থান নেয়া।

গাজী আতাউর রহমান বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ। এই নৌবহরে রয়েছে ৪০টির বেশি বেসামরিক নৌযান। এই বহরে প্রায় ৪৪টি দেশের ৫০০ মানুষ রয়েছেন।

এদের মধ্যে বাংলাদেশের শহীদুল আলমসহ যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়ামের নাগরিকসহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক রয়েছেন। এমন একটা বৈশ্বিক মানবিক উদ্যোগে হামলা করার অর্থ হলো, গোটা বিশ্বের সাথে যুদ্ধ ঘোষণা করা।

এখন ইউরোপের সরকারগুলোর পদক্ষেপ দেখার অপেক্ষায় আমরা। তাদের কাছে নিজেদের নাগরিকদের সন্মান ও নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ নাকি বর্বর ইসরাইল বেশি গুরুত্বপূর্ণ তা বোঝা যাবে ইউরোপের সরকারগুলোর পদক্ষেপে।

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না: হামিদুর রহমান আযাদ

বিপ্লব একটাই হবে, আর সেটি হবে ইসলামী বিপ্লব: তাহের

দিল্লির ষড়যন্ত্র রুখে ডিসেম্বরে আ.লীগের পতন ঘটাতে হবে: রাশেদ প্রধান

এমপি নুসরাত তাবাসসুমের পক্ষ নিয়ে যা বললেন ছাত্রদল নেতা আবিদুল

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারো সঙ্গে আপস করা হবে না: ডা. শফিকুর রহমান