হোম > রাজনীতি

চীন সফর শেষে দেশে ফিরছেন জামায়াত নেতারা

স্টাফ রিপোর্টার

পাঁচ দিনের চীন সফর শেষে দেশে ফিরছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় তারা ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল চীন সফর শেষে দেশে ফিরবেন। জামায়াতের প্রতিনিধি দলকে স্বাগত জানাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ওয়ান ইয়েন এবং জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা।

এর আগে গত ১০ জুলাই রাতে ডা. শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের উচ্চপর্যায়ের ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল চীন সরকারের আমন্ত্রণে চীনের উদ্দেশে যাত্রা করেন। ওই রাতে ঢাকায় চীনা দূতাবাসের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং দলের শীর্ষ নেতারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এই প্রতিনিধি দলকে বিদায় জানান।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন