হোম > রাজনীতি

সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহায়তা দেবে অস্ট্রেলিয়া: আমির খসরু

স্টাফ রিপোর্টার

আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য অস্ট্রেলিয়ার সহায়তা থাকবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ান হাইকমিশনার সুসান রাইলের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশান চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নেতৃত্ব দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটি সদস্য শামা ওবায়েদ।

বৈঠক শেষে আমির খসরু বলেন, শিক্ষা ও কৃষি নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ার বিনিয়োগ নিয়ে আলোচনা হয়েছে। অস্ট্রেলিয়ায় অনেক বাংলাদেশি থাকে। সেখানে দুই দেশের কিছু সমস্যা আছে, সেই বিষয় কিভাবে সমাধান করা যায় সেই বিষয়গুলো উঠে এসেছে আলোচনায়।

তিনি বলেন, স্বাভাবিকভাবেই বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনে প্রস্তুতির কথা আলোচনা হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়ার একটা সহায়তা আছে এখানে। নির্বাচন কমিশনে বড় ধরনের একটা সহায়তা তারা সবসময় করে থাক। ইতিমধ্যে তারা সেটা করছে। একটা সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়, এজন্য তাদের সহায়তা থাকবে।

বিএনপির এই নেতা বলেন, অংশগ্রহণমূলক নির্বাচনে বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনায় উঠে এসেছে বিগত ৩-৪টা নির্বাচন বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। তারা মনে করছে আগামী নির্বাচনে ভোটারের উপস্থিতি খুবই ভালো হবে। সকল শ্রেণী-পেশার মানুষ উচ্ছ্বাসের সঙ্গে ভোট দিতে যাবে।

সংস্কারের উদ্যোক্তা হচ্ছে বিএনপি। অনেক আগে থেকেই। বাংলাদেশের সব সময় সংস্কারের উদ্যোগটা নিয়েছে বিএনপি। সুতরাং এবারও তাই হয়েছে।

আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে: নূরুন্নিসা সিদ্দীকা এমপি

জুনের ১৬ তারিখেও মাদ্রাসার কোনো শিক্ষক বেতন পাননি

হিজরি নববর্ষ ১৪৪৮ উপলক্ষে বিরোধীদলীয় নেতার শুভেচ্ছা

কওমি ও হাফেজিয়া মাদ্রাসা উন্নয়নে সরকারের তেমন পদক্ষেপ নেই

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

মুশফিকুল ফজল আনসারীকে দেখতে সিএমএইচে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জুলাই সনদ বাস্তবায়নে সংসদে সমাধান না হলে রাজপথে হবে

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন

আওয়ামী লীগ আর গণতন্ত্র কখনোই একসঙ্গে যায়নি

ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি স্থগিত