হোম > রাজনীতি

ঐক্যের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নিঃসন্দেহে এই ঐক্য আমাদের মধ্যে সম্ভব হবে এবং আমরা সফল হবো। বর্তমান সংস্কারের সমাধান নির্বাচন বলেও অভিমত ব্যক্ত করেন।।

এক সপ্তাহ সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে সোমবার ১৪ এপ্রিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, আশা করছি, বাংলা সাল ১৪৩২ এ জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে । দেশের প্রতিটি মানুষের হৃদয় মন উদ্ভাসিত হবে, নতুন সম্ভাবনার আনন্দে। এটাই আমরা প্রত্যাশা করি এবং মনে করি অতীতের ধুলা বালি ও ঝঞ্ঝাল উড়ে দিয়ে এ বৈশাখ আমাদের জন্য নতুন এক বাংলাদেশ তৈরি করবে।

এর আগে গত ৬ এপ্রিল স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্ত্রী রাহাত আরা বেগম। ২০২৪ সালের ১ সেপ্টেম্বর তিনি এবং তার সহধর্মিণী সিঙ্গাপুরে গিয়েছিলেন স্বাস্থ্য পরীক্ষার জন্য।

২০১৫ সালে কারাবন্দি অবস্থায় বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতিবছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধির প্রতিবাদ এনসিপির

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে সবাইকে সোচ্চার হতে হবে: নাহিদ

জয়নুল আবদিনকে সতর্ক করলো বিএনপি

জুলাই অভ্যুত্থানে বেনিফিশিয়ারি হয়ে সরকার গঠন করে এখন উল্টো পথে হাঁটছে: গোলাম পরওয়ার

আমরা জুলাই সংস্কারের পুরো প্যাকেজ বাস্তবায়ন চাই

স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়াবেন রাষ্ট্রপতি

স্বৈরাচারের দোসর রাষ্ট্রপতির সংসদে ভাষণ দেওয়ার অধিকার নেই

লাইভে এসে নিজ এলাকার কাজের হিসাব দিলেন এমপি হাসনাত

মানুষ দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত সুশাসন দেখতে চায়: আমির হামজা