হোম > রাজনীতি

গণঅভ্যুত্থানের পর মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে: আমির খসরু

স্টাফ রিপোর্টার

গণঅভ্যুত্থানের পর মানুষের আকাঙ্ক্ষার অনেক বেড়ে গেছে জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে দল জনগণের আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হবে সেই দলের আগামী দিনের রাজনীতিতে কোনো ভবিষ্যৎ থাকবে না।

শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে ফ্যাসিস্ট আমলের গণমাধ্যম, বর্তমান অবস্থা: জনগণের প্রত্যাশা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। এ সেমিনারের আয়োজন করে জিয়াউর রহমান স্ট্যাডি সার্কেলের যুক্তরাষ্ট্র শাখা।

আমির খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশেন মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে, যে আকাঙ্ক্ষা জেগেছে, যে প্রত্যাশা জেগেছে- তা কোনো রাজনৈতিক দল বুঝতে ব্যর্থ হলে সেই দলের জন্য বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে কোনো জায়গা হবে না। এটা নতুন বাংলাদেশ। মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা অনেক বেড়ে গেছে। যে দল এটা বুঝতে না, সেই দলের কোনো ভবিষ্যৎ নাই।

তিনি বলেন, শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে হবে না। রাজনীতির সঙ্গে অর্থনীতিকেও গণতান্ত্রায়ণ করতে হবে। মিডিয়াকে গণতান্ত্রায়ণ করতে হবে। সাংবাদিকরা যদি মুক্ত পরিবেশে দায়িত্ব পালন করতে না পারে তাহলে গণতন্ত্র কাজ করবে না।

ম্যানেজমেন্ট ও সাংবাদিকদের মধ্যে দেয়াল থাকতে হবে। এ দেয়াল ক্রস করা যাবে না। এই দেয়াল ক্রস করে ম্যানেজমেন্ট যদি সাংবাদিকতার জায়গায় চলে আসে তাহলে সাংবাদিকতা হবে না।

সেমিনারে মুলপ্রবন্ধ উপস্থাপন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম।

তিনি বলেন, গণমাধ্যম ও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পথ চিরতরে রুদ্ধ করতে আওয়ামী লীগ সরকার ২০১৮ সালে ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ন করে। এই আইনের অধীনে ২০১৮ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত ১ হাজার ৪৩৬টি মামলা হয়।

এতে কমপক্ষে ৪ হাজার ৫২০ জনকে আসামি করা হয়। এছাড়া এ আইনে ওই ৫ বছরে কমপক্ষে ৪৫১ জন সাংবাদিকের বিরুদ্ধ মামলা হয়। অভিযুক্ত ৪৫১ জনের মধ্যে ২০৯ জন সাংবাদিক জাতীয় পর্যায়ের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত এবং ১৯৭ জন স্থানীয় সাংবাদিক। অন্তত ৯৭ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারকৃতদের মধ্যে ৫০ জন স্থানীয় সাংবাদিক।

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ

ইসিতে সরকারের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চের পথসভাস্থল ভোগড়া বাইপাস পরিদর্শন

ঢাকা দক্ষিণ সিটিতে নাগরিকের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করুন

ডেঙ্গু প্রতিরোধে প্রতি ওয়ার্ডে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর আহ্বান যুবদলের

স্বাস্থ্য পরীক্ষার জন্য মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

ফ‍্যাসিবাদীদের প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে গ্রহণ করায় প্রশ্নবিদ্ধ দুদক: নাহিদ

‘সম্পত্তি হস্তান্তর বিল পাস হলে মা-বাবার মৃত্যুকামনা করবে সন্তানরা’

সরকার কোরআন-সুন্নাহবিরোধী আইন করলে কোনোভাবেই সমর্থন করবে না জমিয়ত