হোম > রাজনীতি

ফ্যাসিবাদে জড়িতদের দ্রুত ট্রাইবুনালে বিচার করতে হবে: রফিকুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার

দেশে অন্যায়-জুলুম ও ফ্যাসিবাদরে সঙ্গে জড়িতরা যেখানেই থাকুক, দ্রুত গ্রেপ্তার করে ট্রাইবুনালে বিচার করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

তিনি বলেছেন, যে ট্রাইবুন্যালে জামায়াত নেতাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে ভাগ্যের কি নির্মম পরিহাস আজ সেই ট্রাইবুন্যালেই আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের সম্মুখীন হতে হয়েছে। মূলত আওয়ামী লীগ ও পার্শ্ববর্তী রাষ্ট্র এদেশ থেকে ইসলাম নির্মূলের ষড়যন্ত্র পাকাপোক্ত করতেই জামায়াত নেতাদের ফাঁসির রায় দিয়েছিল। শুধু তাই নয় জামায়াতের শীর্ষ নেতাদের ওপরে জুলুম চালিয়ে মৃত্যু নিশ্চিত করেছিল আওয়ামী লীগ।

তিনি শুক্রবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের চকবাজার-বংশাল জোনের উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হলে এই বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চকবাজার-বংশাল জোন পরিচালক কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন। বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চকবাজার-বংশাল জোনের সহকারী পরিচালক এস.এম. আহসান উল্লাহ, ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও বংশাল দক্ষিণ থানা আমির মাহবুবুল আলম ভুঁইয়া, কোতয়ালী থানা আমির মাওলানা মতিউর রহমান, চকবাজার দক্ষিণ থানা আমির মাওলানা আনিসুর রহমান প্রমুখ।

রফিকুল ইসলাম খান বলেন, এখনো যারা সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর হিসেবে রয়েছে তাদেরকেও দ্রুত চিহ্নিত করতে হবে। গোজামিলের ভোটার তালিকা সবার আগে সংশোধন করতে হবে, ভুয়া সব ভোটার বাদ দিতে হবে। যারা আয়নাঘর তৈরি করে খুন এবং গুমের রাজনীতি চালু করে বাংলাদেশের মানুষের ওপরে জুলুমতন্ত্র চাপিয়ে দিয়েছিল তাদের ক্ষমা নেই। আজকে বাংলাদেশে ইসলামপন্থীদের জাগরণ শুরু হয়েছে। আমাদের ঐক্য হবে আরও সুদৃঢ়। ষড়যন্ত্রকারীদের পরিণতি কোনোদিনই ভালো হয় না, এটাই মহান আল্লাহর ওয়াদা।

ছাত্রদলের ১৭ বছরের আন্দোলনের বহিঃপ্রকাশ ঘটেছে জুলাই অভ্যুত্থানে: রিজভী

রফিকুল ইসলাম মিয়াকে দেখতে হাসপাতালে ডা. মনোয়ারুল কাদির

নারীদের নিরাপত্তা নিশ্চিতে মাদক নিয়ন্ত্রণ অপরিহার্য

মুদি দোকানে কর বসানো সরকারের ভুল সিদ্ধান্ত: ইসলামী আন্দোলন

মীমাংসিত ইস্যু নিয়ে জাতিকে বিভ্রান্ত করছে সরকারি দল: গোলাম পরওয়ার

১৮ বছর পর নতুন মহাসচিব, আমির পদে কেন পরিবর্তন হয়নি, ব্যাখ্যা দিলেন গাজী আতাউর

৩৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা খেলাফত মজলিসের

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের কর্মসূচি ঘোষণা

খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের সংসদীয় প্রতিনিধি দল

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি