হোম > রাজনীতি

খালেদা জিয়ার জন্মদিনে প্রবীণদের মাঝে উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে প্রবীণদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।

রোববার রাজধানীর আগারগাঁও শেরে বাংলা নগরে অবস্থিত বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ প্রাঙ্গণে উপহার সামগ্রী বিতরণের আগে আলোচনা সভা করা।

এসময় প্রবীণদের চোখে বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলচনা করা হয়। আবাসিক প্রবীণদের সাথে মধ্যাহ্নভোজ, খেজুর, জায়নামাজ, তসবিহ, বই বিতরণ ও দোয়া মাহফিল আয়োজন করা হয়।

আলোচনায় প্রবীণরা বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ও জনগণের অধিকার আদায়ে তার দৃঢ় ভূমিকার কথা তুলে ধরেন। এ ছাড়া খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন বক্তারা।

অনুষ্ঠানে কাজী জিয়া উদ্দিন বাসিত বলেন, "প্রবীণরা জাতির অভিভাবক। তাদের দোয়া ও প্রার্থনাই আমাদের জন্য সবচেয়ে বড় শক্তি"। খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের কল্যাণ কামনা করেই আজকের এই আয়োজন।

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান