হোম > রাজনীতি

ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন তারেক রহমান

স্টাফ রিপোর্টার

ফাইল ছবি

দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের লক্ষ্যে তিনি লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। লন্ডনের একটি নির্ভরযোগ্য সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, তারেক রহমান বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরছেন। ওই ফ্লাইটটি ঢাকায় অবতরণ করবে আগামী ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে বলে নির্ধারিত রয়েছে।

সূত্র জানায়, ট্রাভেল পাসের জন্য প্রয়োজনীয় ফরম পূরণ করে অন্য একজনের মাধ্যমে যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাঠিয়েছেন তারেক রহমান। কয়েকদিন আগেই লন্ডনের আদালতে তার রাজনৈতিক আশ্রয় সংক্রান্ত বিষয়টির সুরাহা হয়। তবে তিনি কোনো ব্রিটিশ পাসপোর্ট গ্রহণ করেননি বলে জানা গেছে।

সম্প্রতি যুক্তরাজ্য বিএনপির আয়োজিত এক আলোচনা সভায় নিজেই দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেন তারেক রহমান। সেখানে তিনি বলেন, আগামী ২৫ ডিসেম্বর তিনি বাংলাদেশে ফিরবেন।

দীর্ঘ ১৮ বছর পর বিএনপির শীর্ষ এই নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিএনপি নেতারা বলছেন, তারেক রহমানের দেশে ফেরা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত করবে।

কওমি সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নসহ ১৩ দফা শিক্ষা দাবি ছাত্র মজলিসের

উসকানিতে পা না দিয়ে ধৈর্যের সাথে লংমার্চ সফল করব

বাটেক্সপোতে ঐকমত্যের ঐতিহ্য চান গোলাম পরওয়ার

ঢাকা-রংপুর লংমার্চে অংশগ্রহণের আহ্বান শ্রমিক কল্যাণ ফেডারেশনের

সাত দফা আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে

ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ

মালয়েশিয়াসহ শ্রমবাজারের সব সিন্ডিকেট বন্ধ করতে হবে: জামায়াত আমির

এই লংমার্চ সরকার পতনের আন্দোলন নয়, জনগণের সমস্যা সমাধানের আন্দোলন

সংখ্যাগরিষ্ঠতার জোরে জনগণের ইচ্ছার বিরুদ্ধে না যেতে সরকারের প্রতি ১১ দলের আহ্বান

সরকারের পাশাপাশি বিরোধী দলের সহযোগিতা চায় বিজিএমইএ