হোম > রাজনীতি

আর কোনো ভাই শহীদ হোক আমরা চাই না: আমিনুল হক

স্টাফ রিপোর্টার

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, একটি মানবিক বাংলাদেশ গড়া আমাদের লক্ষ্য। যেখানে পরিচ্ছন্ন রাজনৈতিক পরিবেশ থাকবে। যাতে ভবিষ্যতে বাংলাদেশে আর কোনো স্বৈরাচারের জন্ম না হয়। আমাদের আর কোনো ভাই শহীদ হোক আমরা চাই না।

শনিবার বিকেলে ধানমন্ডি স্পোর্টিং ক্লাব মাঠে জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর উত্তর বিএনপির ফুটবল টুর্নামেন্টের সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, যাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বৈরাচারমুক্ত হয়েছে, আমরা তাদের ভুলে যেতে পারি না। তাদের আত্মত্যাগের ফলেই দেশে স্বৈরাচার বিরোধী আন্দোলন সফল হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শহীদদের পরিবারগুলোর পাশে আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। আমরাও ঐক্যবদ্ধভাবে তাদের পাশে থাকবো।

এ সময় তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শহীদদের আত্মত্যাগকে স্মরণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে এবং তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য কাজ করে যেতে।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন