হোম > রাজনীতি

ইসলামী হুকুমত ছাড়া প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়

খেলাফত আন্দোলন আমির

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, ইসলামী হুকুমত তথা কোরআন-সুন্নাহর শাসন প্রতিষ্ঠা ব্যতীত দেশ থেকে সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ করাসহ প্রকৃত ইনসাফ কায়েম করা সম্ভব নয়।

তিনি বলেন, জমিন আল্লাহর, আমরাও আল্লাহর। সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের সর্বক্ষেত্রে মানব দানব ও সৃষ্টি কুলের জন্য মহান সৃষ্টিকর্তা প্রদত্ত বিধান প্রতিষ্ঠাই শান্তি ও মুক্তির একমাত্র গ্যারান্টি। মানবসৃষ্ট কোন আইনের দ্বারা দেশে প্রকৃত ইনসাফ বা মানবাধিকার প্রতিষ্ঠা করা কস্মিনকালেও সম্ভব নয়।

তিনি শুক্রবার রাজধানীর পল্টনে ফারস হোটেলে 'ইসলামী হুকুমত প্রতিষ্ঠার শপথ দিবস' উপলক্ষে বাংলাদেশ খেলাফত আন্দোলন আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

হাবিবুল্লাহ মিয়াজী বলেন, পবিত্র কোরআন নাযিলের মাস-রমজানে আমাদের শপথ হওয়া উচিত, আমরা যে কোন মূল্যে আল্লাহর জমিনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মেহনতকে বেগবান করবোই।

ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী, নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের মহাসচিব ড. খলিলুর রহমান মাদানী, ইসলামী ঐক্য আন্দোলনের আমির ড. ঈসা শাহেদী, লেবার পার্টির চেয়ারম্যান ড. মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্যজোটের সিনিয়র সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দীন, বিশিষ্ট লেখক আশেক ইলাহী, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মূসা বিন ইজহার, মাওলানা মহিউদ্দিন রব্বানী, জাগপা সহসভাপতি রাশেদ প্রধান, মাওলানা এনামুল হক মূসা, হাজী জালালুদ্দিন বকুল প্রমুখ।

এছাড়া খেলাফত আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবি সংগঠনের নেতারা এতে উপস্থিত ছিলেন।

মে দিবস গুরুত্ব সহকারে পালনের আহ্বান বিরোধীদলীয় নেতার

দেশ পরিচালনায় আওয়ামী শাসনের লক্ষণ দেখা যাচ্ছে: রফিকুল ইসলাম

বিএনপির আইন সম্পাদক হলেন বদরুদ্দোজা বাদল

অতিবর্ষণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আহ্বান জামায়াতের

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

হাওরাঞ্চল নিয়ে ৪ দফা দাবি জানিয়ে জরুরি হস্তক্ষেপের কামনা এনসিপির

শিক্ষার্থীদের সংসদ ভবন ঘুরিয়ে দেখালেন এমপি মাসুদ

মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠার দাবি জামায়াত এমপির

জুলাই সনদ নিয়ে সরকার গণবিরোধিতায় লিপ্ত হয়েছে: সেলিম উদ্দিন

জাতির কাছে দেওয়া সংস্কারের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে সরকার