হোম > রাজনীতি

ছাড় দেওয়া হবে না, কথাটা মনে রাখবেন: সারজিস

স্টাফ রিপোর্টার

গণহত্যায় জড়িত কালপ্রিটদের বিচারের মুখোমুখি করার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, আপনারা ভুলে যাবেন আমরা মনে করিয়ে দিব। কিন্তু ছাড় দেওয়া হবে না, কথাটা মনে রাখবেন।

শনিবার রাতে শহীদ মিনারে জুলাই যোদ্ধা শহীদ হাফেজ হাসানের জানাজা নামাজের পর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, ‘৬ জুন ২০২৪; কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে প্রথম শহীদ মিনারে দাঁড়িয়ে ছিলাম। ৩ আগস্ট ২০২৪; এই শহীদ মিনার থেকে নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করে। ৫ আগস্ট ২০২৪; দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সারা দেশের ফ্যাসিস্টবিরোধী ঐক্যবদ্ধ ছাত্র-জনতা রাজপথে নেমে আসে। খুনি হাসিনা ও আওয়ামী লীগের পতন হয়। কিন্তু ক্ষমতায় টিকে থাকার জন্য সেই খুনিরা হাজারের অধিক জীবন কেড়ে নেয়। লক্ষাধিক মানুষকে রক্তাক্ত করে। কেউ হাত হারায়, কেউ পা হারায়, কারো বা চোখের দৃষ্টি সারা জীবনের জন্য হারিয়ে যায়।’

তিনি লেখেন, ‘২৪ মে ২০২৫; খুনি হাসিনার নির্দেশের বুলেটে বিদ্ধ হয়ে মাথার খুলি উড়ে যাওয়া ভাই হাসানের জানাজা হয় এই শহীদ মিনারে। ছাত্র-জনতা, শহীদের কফিন আর শহীদ মিনার মিলেমিশে একাকার হয়ে যায়। শহীদের তালিকা দীর্ঘ হয়।’

‘এই অন্তর্বর্তীকালীন সরকার খুনি হাসিনার বিচার না করে অন্য কিছু ভাবতে পারে না। আসিফ নজরুল স্যার গণহত্যার কালপ্রিটদের বিচারের মুখোমুখি না করে উপদেষ্টা পদের দায়বদ্ধতা এড়াতে পারে না।’

‘আপনারা ভুলে যাবেন, আমরা মনে করিয়ে দিব। কিন্তু ছাড় দেওয়া হবে না। কথাটা মনে রাখবেন।’

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন