হোম > রাজনীতি

দেশে ন্যায়বিচার ও শিক্ষা চরমভাবে ক্ষতিগ্রস্ত

লইয়ার্স কাউন্সিলের ইফতারে জামায়াত আমির

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে সমাজে ন্যায়বিচার ও শিক্ষা নিশ্চিত হয়, দুনিয়ার বুকে সে সমাজ মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সেই সমাজের নাগরিকরা মর্যাদা ও গর্বের সঙ্গে দুনিয়ার বুকে সব জায়গায় পরিচয় দিতে পারবে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশে এই দুটি উপাদান চরমভাবে ক্ষতিগ্রস্ত। ন্যায়বিচার নির্বাসনে গিয়েছে আর শিক্ষার অবস্থা ভাঙাচোরা।

বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি অডিটোরিয়ামে বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আয়োজিত মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, আমাদের দেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয় কিন্তু বৈশ্বিক র‍্যাংকিংয়ে কোথাও আমাদের অবস্থান নেই। অথচ আমাদের বহু পরে স্বাধীন হওয়া দেশে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। তারা এখন র‍্যাংকিংয়ে উজ্জ্বল অবস্থানে থেকে দুনিয়াকে নেতৃত্ব দিচ্ছে, আলো দেখাচ্ছে। আর আমরা এখনো অন্ধকারে পড়ে আছি। শিক্ষা যখন নৈতিকতা এবং বৈশ্বিক মানে উন্নত হয় তখন সমাজের সব শ্রেণি সুবিধা পায়।

তিনি বলেন, সমাজে অনেক জায়গায় অসংগতি আছে। আদালত অঙ্গন যদি সংস্কার করা যায়, একে যদি পরিচ্ছন্ন করা যায়, তাহলে সমাজের অর্ধেক যন্ত্রণা স্বয়ংক্রিয়ভাবেই দূর হয়ে যাবে। আর বাকি অর্ধেক আমরা সবাই মিলে দূর করতে পারব ইনশাআল্লাহ।

তিনি বলেন, ইসলাম হলো সর্বোত্তম সমাধান। ইসলামের আইনকে চ্যালেঞ্জ করার মতো দুনিয়ায় এখন পর্যন্ত একটা আইনও তৈরি করতে পারেনি। আমাদের মাদার ‘ল’ হলো ডিভাইন ‘ল’। দুনিয়ার বেশির ভাগ আইন আল্লাহর দেওয়া আইনকে অনুসরণ করে হয়েছে। এজন্য বিদ্যমান আইনের সঙ্গে কোরআনের আইনের সংঘর্ষ খুব কম জায়গায়।

বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকারের সভাপতিত্বে ইফতার মাহফিলে আরো বক্তব্য দেন কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, অ্যাডভোকেট মশিউল আলম, অ্যাডভোকেট ড. মোহাম্মাদ হেলাল উদ্দিন প্রমুখ।

মহাখালীতে নিষিদ্ধ লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণ

আইনশৃঙ্খলার অবনতিতে গভীর উদ্বেগ খেলাফত মজলিসের

এখন কি আমরা বলবো সবার আগে বগুড়া: সংসদে আতিক মোজাহিদ

এই ইউএনও-ডিসিরা আওয়ামী লীগের, তাদের থেকে লীগের গন্ধ যায়নি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ভিএফজিবি প্রতিনিধিদলের সাক্ষাৎ

উত্তরায় ‘মানবতার বক্স’ উদ্বোধন করলেন সেলিম উদ্দিন

জামায়াত এমপিকে মাইক্রো ওভেন দিতে চাইলেন পার্থ

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

আরবি প্রভাষকের ওপর হামলাকারীকে গ্রেপ্তারের দাবি

প্রয়াত বিএনপি নেতা নোমানের নামে মন্ত্রণালয়ের আমন্ত্রণ