হোম > রাজনীতি

সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আ.লীগ নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করছে: গয়েশ্বর

স্টাফ রিপোর্টার

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ সংসদ নির্বাচনকে ভণ্ডুল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধর্ম যার যার কিন্তু দেশটা সবার। মুক্তিযুদ্ধের সময় মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই একত্রিত হয়েছিলাম। এবার সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আবারও ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো লড়াই করে যাচ্ছেন।

শনিবার রাজধানীর শাহজাহানপুরের একটি মাদরাসায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনের দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

গয়েশ্বর বলেন, নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়, সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকা দরকার। সংস্কার ও বিচার নিয়ে নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে। এগুলো চলমান প্রক্রিয়া।

গণতন্ত্রকে ধ্বংস করতেই খালেদা জিয়াকে নির্যাতন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তার জন্মদিনের আনন্দ-আবেগ ও ভালোবাসা প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি। দীর্ঘ ১৭ বছর দেশের সবাই নির্যাতিত কিন্তু খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। গোটা পরিবারকে বিলীন করে দেওয়ার জন্য তাকে গৃহহীন করা হয়েছে। তিলে তিলে মারার জন্য এমন কোনো কাজ নেই, যা তারা করেনি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে চাই। সেজন্য দেশনেত্রী ও তারেক রহমানের সুস্থতার জন্য দোয়া চাই।

দোয়া মাহফিলে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ মহানগরের নেতাকর্মী ও মাদরাসার এতিম শিক্ষার্থীরা উপস্থিতি ছিলেন।

আমিনুল-মোস্তফার নেতৃত্বাধীন ঢাকা উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত

ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত

‘পরিকল্পিতভাবে পরিস্থিতি ঘোলাটে করা হচ্ছে’

ডেঙ্গু ঠেকাতে সচেতনতার বার্তা, রমনায় মশক নিধন অভিযানে সাদিক কায়েম

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দিল ছাত্র জমিয়ত

প্রশাসন যদি জালিমের ভূমিকা পালন করে, আমরা রুখে দাঁড়াব: জামায়াত আমির

মেট্রোরেলে হাফ প্যান্ট পরিধানের বিতর্কিত কর্মসূচি প্রত্যাহারে যুব মজলিসের আহ্বান

‘আবার গণভোটের কথা বলে সরকার দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে, জনগণ জবাব দেবে’

স্থানীয় নির্বাচন ও চলমান ইস্যুতে জনমত গড়ছে জামায়াত

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪০ সদস্য গ্রেপ্তার