হোম > রাজনীতি

খালেদা জিয়া আমাদের জন্য দৃষ্টান্ত ও সংগ্রামের প্রতীক: রাশেদ খান

স্টাফ রিপোর্টার

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছেন, তিনি আমাদের জন্য দৃষ্টান্ত ও সংগ্রামের প্রতীক।

রোববার রাত ৮টায় এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে যান রাশেদ খানসহ একটি প্রতিনিধি দল। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন।

রাশেদ খান বলেন, বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী। তিনি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সংগ্রাম করেছেন। তিনি কখনোই শেখ হাসিনার সাথে আপস করেননি। এজন্যই তিনি সুস্থ অবস্থায় পায়ে হেঁটে জেলে গিয়ে ফিরেছেন হুইল চেয়ারে। আপস করলে তাকে জেলে যেতে হতো না। তাকে অসুস্থও হতে হতো না। তার এই অসুস্থতার জন্য দায়ী ভারতীয় মদদপুষ্ট শেখ হাসিনা সরকার।

তিনি বলেন, আমরা আজকে তার শারীরিক অবস্থার খোঁজ নিতে এসেছি। আমরা জানতে পেরেছি, তার অবস্থা অপরিবর্তিত। তার জন্য আমরা দোয়া করি। দেশবাসীর কাছেও তার জন্য দোয়া চাই। আমার দৃঢ়বিশ্বাস তিনি সুস্থ হয়ে উঠবেন এবং আগামী নির্বাচনে জাতির অভিভাবক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করি, তিনি যেন জীবদ্দশায় শেখ হাসিনার ফাঁসি দেখে যেতে পারেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, সহ সভাপতি মুহাম্মদ জাহিদুর রহমান ও সৈয়দ মো. ইব্রাহিম রওনক প্রমুখ।

এবারের বাজেট বাস্তবতা বিবর্জিত, উচ্চাভিলাষী ও ঋণনির্ভর: নাহিদ

তারেক রহমানের যে দুইটি বিষয় দৃষ্টিকটু লেগেছে

ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি ও বাস্তবতা-বিবর্জিত বাজেট: এনসিপি

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল মোটেই ঠিক হয়নি: জামায়াত আমির

আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট; বাস্তবায়নে অনিশ্চিয়তা প্রকট

ঘাটতি ও ঋণনির্ভর বাজেট অর্থনীতিকে আরো ঝুঁকির মুখে ঠেলে দেবে

নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে

করের বোঝা চাপিয়ে দলীয় কর্মী পালনের বাজেট দেওয়া হয়েছে: জামায়াত

জনগণকে হতাশ করে সরকার গণবিরোধী বাজেট প্রদান করেছে

এই বাজেট রাজনৈতিক চমকবাজী ছাড়া আর কিছুই নয় : জাসদ