হোম > রাজনীতি

গণতন্ত্রের বাইরে সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে ভালো নয়: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গণতন্ত্রের বাইরে অন্তর্বর্তী সরকারের ভিন্ন উদ্দেশ্য থাকলে সেটা ভালো হবে না। এমন কোন আচরণ করা উচিৎ নয়, যাতে সমর্থন নিয়ে সংকট দেখা দেয়। শনিবার দুপুরে দিনাজপুরে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে রডের বদলে বাঁশ ও সিমেন্টের বদলে ছাই ব্যবহার করেছিলো।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, প্রয়োজনীয় সংস্কার করতে যতটুকু সময় প্রয়োজন, ততটুকু সময় নিয়ে কাজ করুন। কারণ নিরপেক্ষ সরকার ছাড়া সংস্কার সম্ভব নয়।

তিনি বলেন, দেশে ফ্যাসিবাদীদের মতো জমি দখল, চাঁদাবাজি ও লুটতরাজ চলছে। জামায়াত ইসলামী বা ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী এসবের সাথে জড়িত হয়নি।

তিনি আরও বলেন, ক্ষমতা হারালে পাঁচ লাখ আওয়ামী লীগের নেতাকর্মী খুন হবে বলে ওবায়দুল কাদের আশঙ্কা করেছিলেন। কিন্তু বাস্তবে পাঁচজন নেতাকর্মীরও খুন হয়নি। কারণ এই দেশের মানুষ শান্তি ও স্থিতিশীলতার জন্য ধৈর্য ধরতে জানে।

এমবি

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন

নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি নূরুন্নিসা সিদ্দীকা এমপির

সিটি মেয়র পদে জামায়াতকে সমর্থন, স্থানীয় নির্বাচনে অন্য পদে লড়বে জাগপা: রাশেদ প্রধান

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নাশকতা ঠেকাতে প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে বিএনপি

সিলেট লংমার্চের প্রস্তুতি নিচ্ছে না ১১ দলীয় ঐক্য, বিকেলে জরুরি বৈঠক

আমার দেশ-এ সংবাদ প্রকাশের পর বিএনপির দুই নেতা বহিষ্কার

খুনি জিয়া ট্রাইব্যুনালে এসে দাম্ভিকতার পরিচয় দিচ্ছে, সরকার ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে

কপ-৩১-এর অভিজ্ঞতায় গ্রিন ক্যাম্পাস ও গ্রিন সিটি গড়তে চায় ছাত্রদল

চিকিৎসকদের যেন রাজনৈতিক কারণে কোনো দিন বঞ্চিত হতে না হয়: মির্জা আব্বাস