হোম > রাজনীতি

ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব

আমার দেশ অনলাইন

ছবি: আমার দেশ।

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

আজ বুধবার দুপুর আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ তাকে সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছিলো।

গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম এ নির্দেশ দেন। এর আগে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকির বিষয়ে কমিটির কাছে অভিযোগ করেন।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে বিএনপি মুন্সীকে দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের অভিযোগে দল থেকে বহিষ্কার করে।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।'

প্রসঙ্গত, মঞ্জুরুল আহসান মুন্সী কুমিল্লা-৪ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। ঋণখেলাপি অভিযোগে তাঁর প্রার্থিতার বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালতের আদেশে তাঁর প্রার্থিতা বাতিল হয়।এ আসনে ১১-দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

নিজ আসনে ১৩ বুথ ভাঙচুরের অভিযোগ তুলে যা বললেন জামায়াত আমির

চাঁদাবাজি ঠেকাতে ওয়েবসাইট চালু করলেন পাটওয়ারী

দেশের শীর্ষ আলেমদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা

নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য: মাহদী আমিন

নির্বাচনের আগে বিএনপি নেতার জন্য সুখবর

জেলা আমির নির্যাতনের দায়ে নীলফামারী এসপির প্রত্যাহার দাবি জামায়াতের

বিমানবন্দরের ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখার সুযোগ নেই: বিএনপি

জামায়াত আমিরের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষকদের সাক্ষাৎ

জরুরি সংবাদ সম্মেলনের ডাক এনসিপির

ঠাকুরগাঁও জামায়াত আমিরকে টাকা বহনে অনাপত্তি দিয়েছিল কাস্টমস