হোম > রাজনীতি

একমাত্র মহান আল্লাহর সাহায্যেই আমরা বিজয় লাভ করেছি: সাদিক কাইয়ুম

বিশেষ প্রতিনিধি

জুলাই বিপ্লবের দিনগুলোর কথা স্মরণ করিয়ে দিয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক সাদিক কাইয়ুম বলেছেন, ২০২৪ সালের ১৮ জুলাই আমাদের প্রধান সমন্বয়কদের আটক ও গুম করার পর আমরা কঠিন দিন পার করেছিলাম। এরপরও আমরা হাল ছাড়েনি। নেতা ছাড়াই আমরা ৯ দফা ঘোষণা করে আন্দোলন চালিয়ে যেতে থাকি। সেদিন একমাত্র মহান আল্লাহর সাহায্যেই আমরা বিজয় লাভ করেছিলাম।

শনিবার আমার দেশ কনফারেন্স রুমে ‘৩৬ জুলাই ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ৯ মাসের মাথায় যখন জুলাই বিপ্লবকে নিয়ে ভিন্ন বয়ান তৈরির চেষ্টা চলছে সেই মুহূর্তে এ ধরনের গ্রন্থ জুলাই বিপ্লবের জন্য এক অনন্য দলিল হিসেবে কাজ করবে। ভিন্ন সাংস্কৃতিক বয়ানের বিরুদ্ধে এই গ্রন্থটি এক ঐতিহাসিক ডকুমেন্ট হিসেবেও ভূমিকা রাখবে।

সাদিক কাইয়ুম বলেন, তুরস্কে রাজেনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকা সত্ত্বেও তারা স্টেট ও ন্যাশন বিল্ডিংয়ের বিষয়ে ঐক্যমত থেকে জাতিকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। জুলাই বিপ্লবের পর জাতির সামনে যে ধরনের সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানো উচিত। অন্যথা এ ব্যর্থতার জন্য ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে দায়ী করবে।

‘৩৬ জুলাই ছাত্রজনতার অভ্যুত্থান ২০২৪’ গ্রন্থটি মুরশিদুল আলম চৌধুরী, আমার দেশ এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম ও বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন সম্পাদনা করেন।

ঋদ্ধ প্রকাশনের চেয়ারম্যান ও সাবেক সচিব নূরুল আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইনকিলাব মঞ্চের সভাপতি শরীফ ওসমান হাদি, আমার দেশ এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ, আমার দেশ এর সহযোগী সম্পাদক আলফাজ আনাম, বার্তা সম্পাদক ইলিয়াস হোসেন প্রমুখ।

বিজয়ের মাসজুড়ে বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

গোপালগঞ্জ নিয়ে গোলাম পরওয়ারের প্রশ্ন, ‘এটি কি বাংলাদেশ রাষ্ট্রেরই একটি অংশ’

শর্ত সাপেক্ষে সরকারের জাতীয় ঐক্যের ডাকে সাড়া দেবে ১১ দল

জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিন, সব ঠিক করে দেব: আসিফ মাহমুদ

ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা ইশরাকের

ভারতের ইন্ধনে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গুপ্ত হামলা চলছে: সুরঞ্জন ঘোষ

নাগরিকদের ব্যক্তিগত তথ্য হ্যাক হয়ে ভারতে চলে যাচ্ছে: রিজভী

জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের নামে প্রচারিত নতুন কমিটি সঠিক নয়

সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে: সেলিম উদ্দিন