হোম > রাজনীতি

বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিলেন সাবেক এমপি হুমায়ুন

স্টাফ রিপোর্টার

নওগাঁ–২ (পত্নীতলা–ধামইরহাট) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা বিএসএ হুমায়ুন কবির চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন। সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের হাতে নির্ধারিত প্রাথমিক সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনভুক্ত হন।

রাজধানীর মোহাম্মদপুরে মহাসচিবের প্রাতিষ্ঠানিক কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ এবং জেলা শাখার অফিস সম্পাদক মুফতি আব্দুল আউয়াল প্রমুখ।

এ সময় মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে দেশে ইনসাফভিত্তিক পরিবর্তনের জনআকাঙ্ক্ষা প্রবলভাবে বৃদ্ধি পেয়েছে। গণমানুষ ইসলামী মূল্যবোধ ও নৈতিকতার ওপর প্রতিষ্ঠিত রাজনীতির প্রতি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আস্থাশীল। এর ধারাবাহিকতায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মানুষ বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করছেন—আমরা একে ইসলামী সমাজব্যবস্থার প্রতি জনগণের প্রত্যাবর্তনের গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে দেখি।

তিনি আরো বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস গণভিত্তি সম্প্রসারণ, পারস্পরিক বিদ্বেষমুক্ত ইসলামপন্থি ও আধিপত্যবাদ বিরোধী জাতীয় ঐক্য গঠন, আগামী নির্বাচনে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রতিশ্রুতি বহনকারী রাজনৈতিক বিকল্প উপস্থাপন এবং দীর্ঘমেয়াদে খেলাফতভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে অগ্রসর হচ্ছে। আজকের এই যোগদান সেই অগ্রগতিরই প্রতিফলন।

‘আমি মারা যাইনি’ ফেসবুক পোস্টে তাসনিম জারা

জুলাই সনদ বাস্তবায়নের পরিবর্তে সরকার ধোঁয়াশা তৈরি করছে: ড. আবদুল কাদের

সরকার পুরোনো পথে হাঁটছে: নাহিদ ইসলাম

প্রতিটি শিক্ষার্থী হবে এক একজন যোদ্ধা, টঙ্গীতে জামায়াত আমির

গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন করতেই হবে: আব্দুস সবুর ফকির

দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে শিবিরের গভীর উদ্বেগ

ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গাইবান্ধা-২ আসনের এমপির সাক্ষাৎ

জেলা পরিষদে দলীয় বিবেচনায় প্রশাসক স্বৈরাচারের পথে হাঁটার প্রথম ধাপ

আজ ৫৪ জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সংবিধান সংস্কার পরিষদের বাস্তবায়ন না হওয়ার পেছনে দায় প্রধানমন্ত্রীর: আখতার হোসেন